বৈরী আবহাওয়ার মধ্যেও সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপি’র পথসভায় জনতার ঢল

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে বৈরী আবহাওয়ার মধ্যেও সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপি’র পথসভায় জনতার ঢল। গত শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইউনিয়নের প্রাণকেন্দ্র চিংড়া বাজারে ওই পথসভা অনুষ্ঠিত হয়। আকাশে প্রচন্ড মেঘ এবং বৃষ্টি উপেক্ষা করেও পথসভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে মিছিলসহ হাজার-হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে পথসভাটি জনসভায় পরিণত হয়। ওইসময় নেতাকর্মীরা দলীয় নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা। 

পথসভায় সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকরাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাস, ও হুমায়ুন কবীর সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক।

এছাড়াও উপস্থিত ছিলেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আব্দুল হালিম, উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান হিমেল, তরিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মজনু হুসাইন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলামসহ উপজেলা ও সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *