ভারতে দুই বছর জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরল ৭ বাংলাদেশী নাগরিক

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: ভারতে ২ বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে ৭ বাংলাদেশী নাগরিক। শনিবার (১৪ মার্চ) ভারতীয় পেট্রাপোল  ইমিগ্রেশন পুলিশ সন্ধ্যা ৬ টার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এদের মধ্যে ৫ জন পুরুষ ও দুইজন নারী।

ফেরত আসারা হলো:-বরিশাল জেলার আলতাফ হোসেন এর মেয়ে জেসমিন আক্তার (২৩) পটুয়াখালী জেলার শাহআলম এর ছেলে আরমান হোসেন (৩১)পঞ্চগড় জেলার নুর আলীর মেয়ে রুপা খাতুন (২২ গোপালগঞ্জ জেলার চিম্ময় বড়াল এর ছেলে জিতেন্দ্র নাথ (২৩) যশোর জেলার নবীজ উদ্দিন এর ছেলে আব্দুল আলী (৩৫) বরিশাল জেলার বঙ্কিম চন্দ্রর ছেলে রাজু হালদার (২৬) পটুয়াখালীর ফরিকুল ইসলাম এর ছেলে আবু তাহের (৩০) ।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন ভাল কাজের প্রলোভনে পড়ে এরা বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত যায় দালার চক্রের সাথে। এরপর সে দেশে থাকার পর এরা পুলিশের কাছে ধরা পড়ে। বেনাপোল ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে এদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন থানার আনুষ্ঠানিকতা শেষে এদের বেসরকারী এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর মহিলা আইনজীবি সমিতির রেখা বিশ্বাস বলেন ফেরত আসাদের মধ্যে আমরা ২ জন এবং জাস্টিস এন্ড কেয়ার ৫জনকে গ্রহন করেছেন। এদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে। এরা ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত ও দম দম জেলে দুই বছর জেল খেটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *