শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা পুষ্পস্তবক অর্পণ করেন এসপি তারিকুল ইসলাম 

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ খ্রি. যথাযোগ্য সম্মান ও মর্যাদার সাথে উদ্যাপন উপলক্ষে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ কেন্দ্রীয় শহিদ মিনার মুক্তির মোড়ে রাত ১২.০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ তাঁদের অবদানের কথা বিনম্রচিত্তে স্মরণ করেন।
এছাড়াও নওগাঁ জেলার সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ নিজ নিজ থানায় স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *