সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ আজ ৩০ অক্টোবর রোজ শনিবার ২০২৫ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শিক্ষানুরাগী এম. আকবর আলী।
ফাইনালে রেজাউল স্পোর্টিং ক্লাব ২-১ গোলে লাবু মিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা জয় করে। খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
বোয়ালিয়া বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাবের সভাপতি ডা. আব্দুল লতিফ, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্না সরদার, জেলা বিএনপির অন্যতম সদস্য আসলাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ প্রমুখ।
খেলায় সভাপতিত্ব করেন বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর জোয়াদ্দার। খেলা পরিচালনা করেন বোয়ালিয়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও সাধারণ সম্পাদক শামছুল হক শাহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *