অপহরনকারী মামলার আসামিদের গ্রেফতার না করায় সংবাদ সম্মেলন

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: ৩ লাখ টাকা চাঁদার দাবিতে অপহরন করা হয় বেনাপোল পোর্ট থানার নারায়নপুর নতুন পাড়া গ্রামের সজিব হোসেনকে। অপহরন মামলার আসামিদের প্রায় এক মাস অতিবাহিত হলেও গ্রেফতারের কোন তৎপরতা না দেখে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগির মা শিরিনা খাতুন। ১৩/০৩/২০২৬ তারিখ সকাল ৯ টার সময় নাভারন এর বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

সংবাদ সম্মেলনে শিরিনা বেগম তার লিখত বক্তব্য বলেন একই এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ি উজ্জল হোসেন, শাহআলম হাসান, মনির হোসেন ও নাজমুল হোসেন এর দ্বারা গত ১৯/০২/২৬ ইং তারিখে অপহৃত হয় সজিব। এ সময় তার কাছে ৩ লাখ টাকা মুক্তিপন হিসাবে দাবি করা হয়। সজিব এর পক্ষ থেকে আমি টাকা দিতে না পারায় তাকে হত্যা করার উদ্দেশ্য বেধড়ক মারপিট করা হয়। এরপর আমরা ২০/২/২০২৬ ইং তারিখে নাভারন হাসপাতালে তার সন্ধান পাই। এরপর তাকে চিকিৎসা শেষে আমরা উল্লেখিত ব্যাক্তিদের আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করি। দীর্ঘ দিন অতিবাহিত হলেও থানা থেকে আসামিদের আটক এর কোন তৎপরতা নেই। এদিকে আসামিরা আমাদের মামলা তুলে নেওয়ার জন্য বার বার হুমকি প্রদান করছে। এমতবস্থায় থানার কোন তৎপরতা না থাকায় সংবাদ সম্মেলন করতে বাধ্য হলাম।

এ বিষয় বেনাপোল পোর্ট থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মামুন হোসেনকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *