বেনাপোল প্রতিনিধি: আবারও বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বহির্ভুত ১০০ প্যাকেজ পণ্য আটক করেছে কাস্টমস। জাতিয় গোয়েন্দার সংসৃথার তথ্যের ভিত্তিতে অভিনব প্রতারণার মাধ্যেমে ঘোষনাকৃত বেকিং পাউডার এর পরিবর্তে ঘোষনা বহির্ভূত উন্নত মানের দামি শাড়ি থ্রি-পিছ স্থল বন্দরের ৩৭ নং শেড থেকে পণ্যটি চালানটি আটক দেখানো হয়েছে।
পণ্য চালানটির আমদানিকৃত ডিডি এস ইন্টারপ্রাইজ এবং সিএন্ডএফ বেনাপোলের হুদা ইন্টারন্যাশনাল। পন্য চালাটি বেনাপোল স্থল বন্দরের রেজিষ্টারে অন্তর্ভুক্ত না হয়ে ১৫ নং শেডে আনলোড হয়।
সুত্র মতে গত ৪/০৩/২৬ ইং তারিখে বেনাপোল স্থল বন্দরে একই আমদানি কারক ও সিএন্ডএফ এজেন্ডের ১৩০ প্যাকেজ বেকিং পাউডার আনলোড হয়। যার ম্যানিফেষ্ট নাম্বার ১৪০৮৯ । ওজন ৬৬৩০ কেজি। যার মুল্য মার্কিন ইউএস ৩৩০০ ডলার। সুত্র জানায় আজ মিথ্যা ঘোষনা দিয়ে যে বেকিং পাউডার এর পরিবর্তে শাড়ি থ্রি-পিছ নিয়ে এসেছে সে পণ্য খালাস হতো। সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ড আগে থেকে ৪ মার্চ এর বেকিং পাউডার কাস্টমস থেকে খালাস করেছে। ওই পণ্য স্টোরে থাকত আর এই পণ্য আজ গন্তব্য চলে যেত।
কাস্টমস সুপার জাহাঙীর আলম বলেন আমরা সংবাদ পেয়ে পণ্য চালানটি আটক করেছি। কি পরিমান অন্য মালামাল আছে তা পরীক্ষা করে দেখার কাজ চলছে।
স্থল বন্দরের ১৫ নং শেড ইনচার্জ নুর আমিন বলেন, পণ্য চালানটি সন্ধ্যার দিকে ষ্টোরে নামে। এখনো আমাদের খাতায় এন্ট্রি হয়নি। তবে যাদের মাল তারা বলেছে এই চালানটিতেও রয়েছে বেকিং পাওডার। তাহলে সেখানে শাড়ি থ্রি-পিছ পাওয়া গেল কি ভাবে জানতে চাইলে তিনি বলেন এটা কাস্টমস এর বিষয় কি মাল আছে না আছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পণ্য চালানটির পরীক্ষা করছে কাস্টমস এর আই আর টিম।