অভ্যন্তরীন কোন্দল ভুলে মাদকমুক্ত বেনাপোল গড়ার প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী ইমদাদের গনসংযোগ

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: অভ্যন্তরীণ দলীয় কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও মাদকমুক্ত সীমান্ত শহর বেনাপোল গড়ার প্রত্যয়ে বেনাপোল পৌরসভার ১ নম্বর সাদিপুর  ওয়ার্ডে মেয়র পদপ্রার্থী যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা বিএনপির সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দিনের মতো ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এই গণসংযোগ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে ইমদাদুল হক ইমদাদ জানান, জনগণের রায়ে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত সড়কবাতি স্থাপনসহ স্থানীয় সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের দৃঢ় আশ্বাস দেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, দলমত নির্বিশেষে কোনো ধরনের বৈষম্য না রেখে এলাকার প্রতিটি মানুষের পাশে থাকা এবং একটি সুন্দর, আধুনিক ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই তাঁর মূল ল্য।

শনিবার সকাল ৮ টায়  এই গণসংযোগে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এলাকার উন্নয়নে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের দোয়া ও পরামর্শ গ্রহণ করা হয়। স্থানীয় বাসিন্দারা তাদের দৈনন্দিন বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি প্রার্থীর কাছে তুলে ধরেন।

গণসংযোগ ও মতবিনিময় সভায় বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *