নওগাঁয় বাড়ি-ঘর তল্লাশি করে স্বর্ণলংকার ও টাকা নিয়ে পালানোর সময় ৩ জন ভুয়া ডিবি পুলিশ আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ  নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে বাড়ির দু’ জনের হাতে হাতকড়া পরানোর পর ভঁয়ভিতি দেখিয়ে বাড়ি ঘরে তল্লাশি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার অভিযোগে ৩ জন ভূয়া ডিবি পুলিশকে জনগণ ধাওয়া করে আটকের পর গণ-ধোলাই দেয়।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে দুটি মোটরসাইকেল, হ্যান্ডকাফ, মোবাইল ফোন এবং লুটকৃত স্বর্ণলংকার সহ ভূয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী ৩ জনকে জনগণের সহায়তায় গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ৩ জন হলেন, দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মানিক হোসেন (৩৪) ও দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হক এর ছেলে এনামুল হক (৩২) ও ফুলবাড়ী থানাধীন মুক্তারপুর গ্রামের ইউসুফ খলিফা’র ছেলে মাহবুব হাসান ওরফে মুন্না (৩৯)। পুলিশ সুত্রে জানা যায়, শনিবার ২৯ আগস্ট বেলা ১১টারদিকে নওগাঁর মান্দা থানাধীন পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমার এর বাড়িতে গিয়ে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করেন এবং ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যাক্তিরা বিপুল কুমারের পিতা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমার এর হাতে হাতকড়া পরিয়ে বিপুল কুমারের স্ত্রী, মা ও শাশুড়ীকে ভয়ভিতি দেখিয়ে বাড়ি ঘর তল্লাশি করে স্বর্ণলংকার ও নগদ টাকা নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে বিপুল কুমার সহ স্থানিয় লোকজন তাদের ধাওয়া করে দুপুর পনে ১২ টারদিকে পাশের বাগমারা থানাধীন সিমলা বাজার এলাকায় গিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী উপরোক্ত ৩ জন প্রতারককে আটকের পর মারধর করে। এমন সংবাদ পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় সাথে সাথে মান্দা থানার অফিসার ইনচার্জকে ঘটনাস্থলে গিয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিলে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছান এবং বাগমারা থানা পুলিশের সহায়তায় ধৃত ৩ জনকে মান্দা থানা হেফাজতে নেয়। অপরদিকে বিপুল বলেন, আটককৃতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার বাড়িতে মাদক রয়েছে এমন অভিযোগে তারা আমার বাড়ি ঘর তল্লাশিকালে ঘরের ভেতর শোকেস-এ, থাকা আনুঃ ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের বিভিন্ন স্বর্ণালংকার ও নগদ ৫৬ হাজার টাকা নিয়ে তারা মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টা করেন। তাদের আচরণে সন্দেহ হওয়ায় স্থানিয় লোকজনরা তাদের পিছুনিয়ে ধাওয়া করে এবং এক পর্যায়ে তাদের ৩ জনকে আটক করেন। পুলিশ জানায় ডিবি পুলিশ পরিচয়দানকারী ৩ জন ভুয়া ডিবি পুলিশ প্রতারক-ছিনতাইকারী’র বিরুদ্ধে মান্দা থানায় মামলা রুজু পক্রিয়াধীন। এছাড়াও এঘটনার সাথে বা এ প্রতারক চক্রের সাথে যদি আরো কেউ জড়ীত থাকে সে-ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ করে কেউ ছাড় পাবেনা বলেও জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *