হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা : নিউইয়র্কের অভিজাত এলাকা লংআইল্যান্ডে রবিবার,গত ১২ই জুলাই ২৯১৬,দুপুর আডাইটায় লংআইল্যান্ড এর ডিলিয়ন ড্রাইভ, ডিস্কহিলএ সাউথ এশিয়ান লেবার সংগঠন অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টারের উদ্যেগে এক অনাড়ম্বর অভিষেক ও বাবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে ।
এতে সভাপতি গোলাম ফারুক শাহীন এবং সাধারণ সম্পাদক কাজী মেজবাহ উদ্দিন আহম্মেদ নাছের ২০২৬ সাল থেকে দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম ফারুক শাহীন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,অ্যাসালের প্রতিষ্ঠাতা ও সাবেক ন্যাশনাল সভাপতি মাফ মেজবাহ উদ্দিন ।প্রধান বক্তা ছিলেন অ্যাসাল ন্যাশনাল সভাপতি করিম চৌধুরী ।সন্মানিত অতিথি ছিলেন অ্যাসাল ন্যাশনাল সেক্রেটারি হারজিত মিনাজ।
বিশেষ অতিথি ছিলেন লংআইল্যান্ড কমিউনিটির এ্যাক্টিভিষ্ট ডা.হাফিজুর রহমান,মসজিদ দারুল কোরআন (এমডিকিউ)ইমাম মোহাম্মদ আজমল, আফ্রিকান কমিউনিটির নেতা ডোনাল্ড ফইজি,অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর রফিক খাঁন ।বক্তব্য রাখেন অ্যাসাল লংআইল্যান্ড এর সাধারণ সম্পাদক কাজী মেজবাহ উদ্দিন আহম্মেদ নাছের,এ্যাডভোকেট শাহানাজ পারভিন জোৎসনা।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন অ্যাসাল লংআইল্যান্ডের ইমিগ্রেশন ডিরেক্টর টাবরেজ সিকদার ।
অতিথি বৃন্দকে ফুল দিয়ে বরণ করেন অ্যাসাল লংআইল্যান্ডের নতুন প্রোজন্মের আরুশ খাঁন ,লামিসা খাঁন,তনিকা টাবরেজ, সুবা আহমদ প্রমুখ ।
সুস্বাদু বাবিকিউ,তরমুজ,চটপটি,চিকেন রোল,পাসতা এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাসাল ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক ।
প্রধান অতিথির বক্তব্যে মাফ মেজবাহ উদ্দিন বলেন,লংআইল্যান্ড অ্যাসালের কর্মকাণ্ডে আমি খুবই সন্তুষ্ট ও গর্বিত ।কারণ অ্যাসালের নেতৃবৃন্দ অ্যাসালের বিভিন্ন কর্মসূচিতে সবসময় অংশগ্রহণ করেন ।এই জন্য অ্যাসালের সমস্ত নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে জানাই ধন্যবাদ ।
প্রধান বক্তা অ্যাসালের ন্যাশনাল সভাপতি করিম চৌধুরী বলেন,অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টার একটি সুশৃঙ্খল সংগঠন ।আমি বিশ্বাস করি এই সংগঠনটি মূলধারার রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে ।আগামী অক্টোবরের ১৭,২০২৬,শনিবার নিউইয়র্কের ম্যানহাটন ডাউন টাউনের ১২৫ বারকলী ষ্টিটে সংগঠনের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে ।এতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।
সন্মানিত অতিথি অ্যাসাল ন্যাশনাল সেক্রেটারি হারজিত মিনহাজ বলেন,আপনারা সবাই লংআইল্যান্ড অ্যাসালের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন ।
বিশেষ অতিথির বক্তব্যে ডা: হাফিজুর রহমান বলেন,আমি অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টারের শুভ কামনা করি ।
বিশেষ অতিথি বক্তব্যে অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর রফিক খাঁন বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করে লংআইল্যান্ড চ্যাপ্টার আরো গতিশীল করবো।
বিশেষ অতিথি ডোনাল্ড ফইজি অ্যাসাল লংআইল্যান্ডের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন ।
বিশেষ অতিথি এ্যাডভোকেট শাহানাজ পারভিন জোৎসনা বলেন,অ্যাসাল একটি গঠনমূলক সংগঠন ।
অ্যাসাল লংআইল্যান্ডের সাধারণ সম্পাদক কাজী মেজবাহ উদ্দিন আহমদ নাছের বলেন,লংআইল্যান্ড অ্যসাল চ্যাপ্টারকে আমরা সকলে মিলেমিশে আরো গতিশীল করার চেষ্টা করবো।আরো বক্তব্য রাখেন,সৈয়দ জিল্লুর রহমান,নতুন প্রজন্মের তনিকা সিকদার,সুবা আহমদ ।
এখানে উল্লেখযোগ্য মহিলাদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার বালিশ নিক্ষেপ ।এতে প্রথম পুরস্কার পেয়েছেন সাহানা আক্তার,দ্বিতীয় পুরস্কার পেয়েছেন শীলা পারভীন, তৃতীয় পুরস্কার পেয়েছেন পলি ।
সার্বিক সহযোগিতা ছিলেন,রফিক খাঁন, তোফায়েল আহমদ তুহিন,শাহাজান সিরাজ,সিকদার টাবরেজ,গোলাম ফারুক শাহীন,কাজী মেজবাহ উদ্দিন আহমদ নাছের,কাওছার আহম্মেদ,আবু তৈয়ব,শেখ হাসান আলী (ইষ্ট মেডো),সৈয়দ জিল্লুর রহমান জিল্লু,মাহাবুবর রহমান, ওমর ফারুকী,কেয়া চৌধুরী,ফারদিনা পুনম।
আরো উপস্থিত ছিলেন,হাছান আলী (ডিয়ার পার্ক),শওকত আলী,নাজমুল হাসান,আরজু প্রমুখ ।
পরিশেষে অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টারের সভাপতি গোলাম ফারুক শাহীন উপস্থিত সবাইকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানান এবং লংআইল্যান্ড চ্যাপ্টারকে আরো শক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন ।
সর্বশেষে উপস্থিত সবাইকে সুস্বাদু ডিনারে আপ্যায়ন করা হয় ।