বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯,৭৪০ টাকাসহ দুই নারীকে আটক করেছে।
আটককৃতরা হলেন: ১. সালমা খাতুন (৩৮), স্বামী: ফিরোজ; ২. আমেনা খাতুন (৪৪), স্বামী: শহীদ হোসেন। তাদের বাড়ি বেনাপোল পোর্ট থানার নারানপুর কেলের কান্দা এলাকায়।
বেনাপোল পোর্ট থানা সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে পুলিশি অভিযানে তাদের আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার সময় মাদক মামলার প্রধান আসামি ফিরোজ কৌশলে পালিয়ে যায়।
বিষয়টি বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন নিশ্চিত করেছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যশোর আদালতে পাঠানো হয়েছে।