মোঃ নয়ন মিয়া, বিরামপুর উপজেলা প্রতিনিধি: গত ইং ১৮-০৫-২০২৩ইং তারিখ বৃহস্পতিবার সকাল-১১ ঘটিকায় আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে জেলার কাহারোল উপজেলার কান্তনগর প্রত্নতত্ত্ব জাদুঘর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরবর্তীতে মন্দির সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তরাধীন রেস্ট হাউজে জেলা প্রশাসক, দিনাজপুর শাকিল আহমেদ -এর সভাপতিত্বে রাজদেবোত্তর এস্টেটের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০১ আসনের সম্মানিত সাংসদ মনোরঞ্জন শীল গোপাল। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার (সদর)সহ কমিটির অন্যান্য সদস্য ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় উল্লেখযোগ্য সংখ্যক বিষয় নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।