মোঃ সহিদুল ইসলাম (মুকুল), কুষ্টিয়াঃ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার অডিটোরিয়ামে ইমাম ও মোয়াজ্জেমদের কে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উনিশে মে শুক্রবার বেলা ১১ঃ০০ টার সময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া _০২ আসনের (ভেড়ামারা- মিরপুর) আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, জাসদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃ মুসা কাজিন বিশ্বাস।
ইমামদের মধ্যে বক্তব্য রাখেন নওদাপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোঃ রবিউল ইসলাম।