আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে শেখ আফিল উদ্দিন এমপির পক্ষে বেনাপোলে মত বিনিময় সভা

বেনাপোল প্রতিনিধিঃ আসন্ন জাতিয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টার সময় বেনাপোল পৌরসভার দিঘিরপাড় আওয়ামীলীগ কার্যালয়ে ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক খোকন এর সভাপতিত্বে বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপির পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, আওয়ামীলীগ নেতা মাহতাব উদ্দিন, সাবেক বেনাপোল ১ নং ওয়ার্ড কাউন্সিলর আহাদুল ইসলাম বকুল ও ৫ নং ওয়ার্ড এর পৌর কাউন্সিলর আজিম উদ্দিন গাজি প্রমুখ।

বক্তারা বলেন যশোর-৮৫ শার্শা -১ আসনের মনোনায়ন পাবে বর্তমান সংসদ সদস শেখ আফিল উদ্দিন। তাকে আগামি দ্বাদশ সংসদ নির্বাচনে শার্শা থেকে বিজয়ী করে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হয়ে আওয়ামীলীগের নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল ৫ নং দিঘিরপাড় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিদুল ইসলাম ।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *