মোঃ সহিদুল ইসলাম (মুকুল),কুষ্টিয়াঃ ভেড়ামারা উপজেলার একটি ইটভাটায় অভিযান চালিয়ে তিন লক্ষ টাকা জরিমানা করেছেন ভেড়ামারা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার ভূমি কমিশনার (এসিল্যান্ড) মোছাঃ রেকসোনা খাতুনের নেতৃত্বে ও র্যাবের ডিএডি আকরাম হোসেন সহ র্যাবের সঙ্গী ও ফোর্স।
ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকায় অবস্থিত জিন্নার ভাটায় অভিযান চালায়। ভাটার লাইসেন্স পরিবেশ ছাড়পত্র সহ নানা বিষয়ে ত্রুটি থাকার জন্য ভাটার মালিক জিন্নাকে নগদ তিন লক্ষ টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্র রেকসোনা খাতুন বলেন,
১২ মাইল মুন্সিপাড়ায় অভিযান পরিচালনার সময় রাস্তার মধ্যে মাটি ভর্তি টলি ফেলে রেখে পালিয়ে যায়। পরে টলিও মাটি সহ জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পরে টলির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন এরকম অভিযান অব্যাহত থাকবে।