মেট্রোরেল জুলাই মাসে থেকে সকাল থেকে রাত পর্যন্ত চলবে

কালের সংবাদ ডেস্কঃ ১৫ই মার্চ থেকে মেট্রোরেলের মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশন চালু হবে এবং আগামী জুলাই মাসে সকাল থেকে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল। দিয়াবাড়ী থেকে আগারগাঁও রুটের (এমআরটি-৬) বাকি দুই স্টেশন শেওড়াপাড়া ও উত্তরা সাউথ চলতি মাসেই চালু হবে। এর মাধ্যমে এই রুটের ৯ স্টেশনই চালু হবে।

রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়। মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

উল্লেখ যে গত ২৮শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ আগারগাঁও-দিয়াবাড়ী অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। শুরুতে এ দুই স্টেশনের মধ্যে ট্রেন চললেও পরবর্তী দুই মাসে পর্যায়ক্রমে উত্তরা সেন্টার, পল্লবী ও মিরপুর ১০ স্টেশন চালু হয়েছে। চলতি মাসে আগারগাঁও-দিয়াবাড়ী অংশের বাকি চার স্টেশন চালু হবে।

আগামীতে সব স্টেশন চালুর পর ভোর থেকে রাত ১২টা পর্যন্ত চলবে ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *