ব্যবসায়িক সম্মেলন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে

কালের সংবাদ ডেস্কঃ আজ শনিবার (১১ই মার্চ) সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দেশের সবচেয়ে বড় ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশ বিজনেস সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে (বিশ্বের সামনে) তিনদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৭টি দেশের ২০০টিরও বেশি বিদেশী বিনিয়োগকারী প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা।

আরো ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।

নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করা, বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো এবং দেশে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে এ সামিট। মেগা এ সম্মেলন সফল ও অর্থবহ করতে সবার সহযোগিতা কামনা করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বাংলাদেশ বিজনেস সামিটে এফবিসিসিআইয়ের অংশীদার হিসেবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

কৌশলগত বিষয়ে ৩টি প্লেনারি সেশন, ১৪টি প্যারালাল সেশন, বিজনেস টু বিজনেস মিট, নেটওয়ার্কিং সেশন, একটি ওপেন হাউজ রিসেপশন এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য গাইডেড ট্যুর থাকছে এ সামিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *