ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

মো. হুমায়ুন কবির, ময়মনসিংহ প্রতিনিধি: ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলা সদরের পাট বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ’র সভাপতিত্বে, মাওলানা সাইদুর রহমান সাঈদ ও  জহির মাহমুদ আফেন্দীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.এম রুহুল আমিন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ ‍বিষয়ক সম্পাদক ডা. নাসির উদ্দীন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ক্বওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক মো. উবায়দুল্লাহ মাহমুদ,  ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা সভাপতি হাদিউল ইসলাম, সহ-সভাপতি আউয়্যুব আলী নুরানী, ময়মনসিংহ মহানগর সহ-সভাপতি মুফতী  গোলাম মাওলা ভূইয়া প্রমুখ।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা, ঈশ্বরগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দেশে শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। সকল ইসলামী দলগুলোকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় এখনো একটি চিহ্নিত মহল লুটতরাজ হামলা-মামলা, ভাংচুর, হত্যাসহ বিভিন্ন অফিস আদালতে চাঁদাবাজি করে যাচ্ছে। এজন্য আমরা জীবন বাজি রেখে আন্দোলন করি নাই, এজন্য আবু সাঈদ ও মীর মুগ্ধরা প্রাণ দেয়নি। শান্তি-শৃঙ্খল, দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই।  তাই আগামী নির্বাচনে পীর সাহেব চরমোনাইয়ের দেখানো পি.আর পদ্ধতির নির্বাচন ব্যাতিত সুশাসন প্রতিষ্ঠা  করা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *