মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুরঃ “শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর মহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
শনিবার ৫ আক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. লোকনুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অব. অধ্যক্ষ প্রফেসর মো. জিল্লুর রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সম রেজাউল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া আখতার অপু, মহাদেবপুর টিবিএম কলেজের অধ্যক্ষ মো. মোবারক আলী, জোয়ানপুর ফাজিল মাদ্রাসার উপাধাক্ষ্য মো. জিল্লুর রহমান, পাহাড়পুর জেএন বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা বেগম, ডা. আফাজ উদ্দিন মোমো. বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসপন, দাউল বারবাকপুর সপ্রাবির প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস সম্পা এবং সরস্বতীপুর সপ্রাবির প্রধান শিক্ষক মো. বানী ইসরাইল প্রমুখ।