বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রীর দক্ষ হাতে উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেন বদলগাছী মহাদেবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি।
১১ (জুলাই) মঙ্গলবার বিকেল ৩ টায় গোবরচাঁপা উচ্চ বিদ্যালয় মাঠে মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানার
সভাপতিত্বে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এমপি ছলিম উদ্দিন তরফদার।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর,বদলগাছী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলম, উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আবু শাহীন মন্ডল, সাধারণ সম্পাদক সুব্রত কুমার মন্ডল, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম সাজু, উপজেলা কৃষকলীগের সভাপতি সানাউল ইসলাম হিরো, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মথুরা পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ।