জয়পুরহাটে আধুনিক জেলা হাসপাতালে দুই ছিনতাইকারী গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আউটডোর থেকে এক মহিলার সোনার চেইন ছিনতাই করে পালানোর সময় চিকিৎসা সেবা নিতে আসা জনতার হাতে আটক দুই মহিলা ছিনতাইকারী আটক করেছে পুলিশ ।

আজ (১১ জুলাই) মঙ্গলবার সকাল ১১টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার সময় এ ঘটনা ঘটেছে।

আটককৃত মহিলা ছিনতাইকারীরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের নাজিমুদ্দিনের স্ত্রী সাদেয়া আকতার সাদিয়া (২৬) ও দরমন্ডল মাইজেরপাড়া গ্রামের জাহেদ মিয়ার স্ত্রী আকলিমা বেগম (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলা চিরলা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আশা পারভীন (৩০) চিকিৎসার জন্য আসেন । আজ সকালে ১১জুলাই মঙ্গলবার ডাক্তার দেখাতে টিকিটের জন্য লাইনে দাড়ান। এ সময় অচেনা দুই মহিলা তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয় ও পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয়রা তাদের আটক করে।

এ দিকে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে পৌছে দুই মহিলা ছিনতাইকারী উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে যায়। এ ঘটনায় আশা পারভীনের স্বামী মোহাম্মদ আলী বাদী হয়ে সদর থানায় দুই মহিলার নাম উল্লেখ করে মামলা করেন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকৎসা নিতে আসা এক মহিলা সোনার চেইন ছিনতাইকালে দুই মহিলা ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌছে আটক দুই নারী ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় দুই নারীর নামে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *