উপকূল গবেষণায় ৭ জন গবেষককে বৃত্তি প্রদান করলোলিডার্স

তমালিকা মল্লিক ঃ  জলবায়ু পরিবর্তন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষেরজীবনযাত্রা, খাদ্য নিরাপত্তা, অপুষ্টি, আয়কে ব্যাপকভাবে প্রভাবিতকরেছে যা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের বেকারত্ব সৃষ্টি করেছে। গবেষণা ভিত্তিক উন্নয়ন সংস্থা লিডার্স, গবেষণা এবং তথ্য প্রচারেরমাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনের চেষ্টা করে যাচ্ছে। উপকূলীয় এলাকার স্থানীয় সমস্যা নিয়ে গবেষণা পরিচালনার জন্যগবেষকদের বৃত্তি প্রদান যার মধ্যে অন্যতম ।

এরই ধারাবাহিকতায়, আজ ২৪শে আগস্ট, ২০২৪ তারিখে লিডার্স এরক্লাইমেট এ্যান্ড এডাপটেশন নলেজ ম্যানেজমেন্ট সেন্টার গবেষকদেরবৃত্তি প্রদান করেছে। লিডার্স এর আঞ্চলিক অফিসে আয়োজিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণজনগণের জীবন–জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” প্রকল্পের প্রকল্প সমন্বয়ক জনাব কৌশিক রায় এবং জ্ঞান ও গবেষণাব্যবস্থাপক ফারজানা ইসলাম। তারা উপকূলীয় সমস্যাসমূহের উপরগুরুত্বারোপ করেন এবং গবেষণার প্রাসঙ্গিকতা উল্লেখ করেন। গবেষকগণ তাদের গবেষণা কার্যক্রমের মাধ্যমে উপকূলীয় সংকটনিরসনে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে লিডার্সকে তুলে ধরতেউল্লেখযোগ্য অবদান রাখবেন বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

গবেষক দলে রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরইসমাত জাহান, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মেহরাব হোসেন, সুলতানাজাহান, সুতপা দে শর্মী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামবিশ্ববিদ্যালয়ের মো: আরিফুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানমেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে সাইফ খান সানি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাব্বির হোসেন। তারা স্থানীয় জনগণেরউপর জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন কৃষি ক্ষেত্রে জলবায়ুপরিবর্তনের প্রভাব, লিঙ্গভিত্তিক সহিংসতা নিরুপণ ও সহনশীলতাবৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ফলে পেশাগত পরিবর্তন এবং কয়রাউপজেলায় অভিযোজন কৌশল, জনগণের স্থান চ্যুতি, স্খানীয় উপায়েঅভিযোজন এবং নতুন কর্মপরিকল্পনার মাধ্যমে নারীদেরকেঅর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, এবং টেকসই পানিব্যবস্থাপনার নিমিত্তে ভূগর্ভস্থ পানির গুণাগুণ গবেষণা নিয়ে কাজকরবেন।

গবেষক জনাব সাইফ খান সানি জানান, “উপকূলের মানুষ দীর্ঘদিনযাবৎ জলবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার। তাদের জীবনযাত্রাবিভিন্নভাবে ব্যাহত হচ্ছে যেখানে তাদের কোনো হাত নেই। আমরাগবেষণা কাজের মাধ্যমে এরকম দুর্গম অঞ্চলের মানুষের জন্য কাজকরার সুযোগ পাচ্ছি যা তাদের অবস্থার উন্নয়নে সহায়ক হিসেবে কাজকরবে।” এ পর্যায়ে গবেষকগণ মত বিনিময় করেন এবং লিডার্স এরপ্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *