মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৫ লাখ টাকা চুক্তির বিনিময়ে ছাত্রলীগ নেতাকে কাস্টমস রেভিনিউ অফিসার শীবলি নোমান ভারত পাঠানোর সহযোগিতা করেছিল বলে অভিযোগ উঠেছে। গত ২৩ আগষ্ট যশোর ছাত্রলীগের সাধারন সম্পাদক তানিজীম নওশাদ পল্লবকে ওই আরও এ পথে ক্ষমতার দাপট দেখিয়ে কাস্টমস গেট খুলে ভারত পাঠানোর সহযোগিতা করার সময় বিজিবির কাছে আটক হয় ছাত্রলীগ নেতা।
বেনাপোল চেকপোষ্ট কর্তব্যরত রেভিনিউ অফিসার কামরুন নাহার বলেন, আমাকে শিবলী নোমান তার আত্নীয় পরিচয় দিয়ে ফোন করে ড্রাইভার কাওছারকে দিয়ে পাঠায় ৪ জন পাসপোর্ট যাত্রী। আমি তাদের মেহমান হিসাবে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল দিয়ে না এনে সরাসরি কাস্টমস গেট দিয়ে ভিতরে প্রবেশ করাই। তার ভিতর ওই ছাত্রলীগ নেতা ছিল কি না তা আমি জানি না।
এ বিষয় ড্রাইভার কাওছারকে কয়েকবার ফোন দিলেও সে তার ০১৯২০৫০৯৩৯৩ ফোনটি রিসিভ করে নাই।
এদিকে কাস্টমস রেভিনিউ অফিসার শীবলি নোমান বলেন, আমি কেন ছাত্রলীগ নেতাকে পাঠাতে যাব এটা সত্য ঘটনা নহে। এর কিছুক্ষন পর তার একজন শুভাকাঙ্খী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাকে শীবলি নোমান বলল আপনারা ছাত্রলীগ নেতাকে ভারতে পাঠানোর জন্য তাকে ফোন করেছেন। তার বিরুদ্ধে কোন নিউজ করার প্রয়োজন নেই।
তবে বেনাপোল চেকপোষ্টে নিয়োজিত জাতিয় গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একজন কর্মকর্তা কাস্টস আরও শীবলি নোমান, আরও কামরুন্নাহার এবং ড্রাইভার কাওছার জড়িত বলে সরাসরি অভিযোগ তোলেন এবং বলেন তাদের তথ্যের ভিত্তিতে বিজিবি ওই ছাত্র নেতাকে আটক করে। তারা আগে থাকতে তার সাথে যোগাযোগ করে নির্দিষ্ট গেট ছাড়া ইমিগ্রেশন বাউন্ডারির মধ্যে প্রবেশ করিয়েছে।