কালাইয়ে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট কালাই উপজেলা উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ইউনিয়নের মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল ফারুখ চৌধুরী নয়নের সঞ্চালনায় ও উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুবিনুল হক মুবিন, জেলা যুব লীগের আহবায়ক রাসেল দেওয়ান মিলন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহেদুল আলম বেনু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ এই এম মাসুদ রেজা, সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু,
কালাই পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রাবেয়া সুলতানা, জেলা পরিষদের সদস্য ও কালাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না রশিদ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস মেরীসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *