মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে র্যাবের অভিযানে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট।
সোমবার(১৬অক্টোবর)রাত সাড়ে১২টার দিকে জয়পুরহাট রেলস্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার(১৭অক্টোবর )সকাল ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫।
গ্রেফতারকৃতরা হলেন- ইতি (২৭),মনোয়ারা বেগম (৩৬),আনোয়ারা (৪৪) ও মেরিনা (৪৬)। তারা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর ও মৌপুকুর এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানায় যে , চিলাহাটি হতে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কয়েকজন নারী মাদক কারবারি অভিনব কায়দায় শরীরে ফিটিং করে অবৈধভাবে মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাচ্ছে এমন তথ্য আসে র্যাবের কাছে। এরপর জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা জয়পুরহাট রেলস্টেশনে অবস্থান করে। ট্রেনটি স্টেশনে পৌঁছালে স্টেশন মাস্টারকে ট্রেনটি তল্লাশির বিষয়ে অবগত করে ট্রেনের একটি কামরা তল্লাশি করার সময় ওই চার নারী ট্রেনের বগি হতে পালানোর চেষ্টা করে। তখন প্ল্যাটফর্মের দক্ষিণে মসজিদের সামনে নারী পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১৩৮ বোতল ফেন্সিডিল জব্দ ও গ্রফতার করা হয়।
র্যাব পরে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করা হয়েছে।