মো: মোকাররম হোসাইন কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে বাস্তবায়নাধীন এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) স্ট্রেংদেনিং রিডিং হেবিট এন্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সাবেক ট্রাস্ট্রি, বিশ্বসাহিত্য কেন্দ্র, খোন্দকার মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ছাত্রাবস্থায় আমিও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সদস্য ছিলাম। কর্মসুচির দ্বারা শিক্ষার্থীদের বই পড়ার পাশাপাশি শিক্ষকদেরকেও বেশি বেশি বই পড়ার প্রতি গুরত্ব দেন পাঠ দক্ষতা বাড়লে এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য মাধ্যমিক পর্যাযের ছাত্র-ছাত্রীদের মধ্যে মন এবং বয়স উপযোগী বই পড়ায় আগ্রহী করে তোলা যাবে।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোহা আব্দুর রাজ্জাক, ডেপুটি ডাইরেক্ট ও স্কিমস ড. আনিছুল আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কাজী মো. মনোয়ার হাসান, বিশ্বসাহিত্য কেন্দ্র সংগঠক, আনিসুল হক বাবুলসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।