কালাইয়ে প্রেসক্লাবের নতুন কমিটি   শাহারুল (সভাপতি)  ও  সেলিম সরোয়ার (সাধারন সম্পাদক )

মো: মোকাররম হোসাইন কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই প্রেসক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে কমিটি গঠনের লক্ষ্যে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর কাঁচা বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোমেন মুনির সভাপতিত্বে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কণ্ঠ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি শাহারুল আলম সভাপতি এবং দৈনিক যুগান্তর পত্রিকার কালাই উপজেলা প্রতিনিধি এ টি এম সেলিম সরোয়ার সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি সাজ্জাদ হোসেন (দৈনিক সকালের সময়), যুগ্ম সাধারন সম্পাদক তানভিরুল ইসলাম রিগান (সম্পাদক, সাপ্তাহিক জয়পুরহাট সমাচার), অর্থ সম্পাদক আবদুল বাতেন (দৈনিক এশিয়া বাণী), দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নয়ন (দৈনিক চাঁদনী বাজার), ক্রিয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এ্যাড. রায়হান আলী (ফ্রিল্যান্স), আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নাফিউৎজামান তালুকদার ডলার (উপ-সম্পাদক, দৈনিক সাতকাহন)।

অপরদিকে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ব্যক্তিরা হলেন, মোমেন মুনি (ইনডিপেন্ডেন্ট টিভি), শফিউল বারী রাসেল (চ্যানেল আই), মিজানুর রহমান (দৈনিক ভোরের ডাক), রবিউল ইসলাম রিমন (সম্পাদক ও প্রকাশক, জয়পুরহাট নিউজ ২৪), আব্দুন নুর নাহিদ (দৈনিক আমাদের সময়), রাকিবুল হাসান রিপন (দৈনিক প্রত্যাশা প্রতিদিন), মাহফুজুর রহমান (দৈনিক সংবাদ সারা বেলা),  জাহিদুল ইসলাম (দৈনিক উত্তরের দর্পণ), কামরুল হাসান (দৈনিক মায়ের আঁচল)। তিন বছর মেয়াদে এ কমিটি গঠণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *