মাগুরায় ভারতের ১ম নারী প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর নামে হাসপাতালের উদ্বোধন 

খন্দকার নজরুল ইসলাম মিলন মাগুর প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮-জানুয়ারি) সকালে মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটি এম আবদুল ওয়াহ্হাব। অনুষ্ঠানে বিশেষ ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর, সাবেক সচিব ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর- রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন Mr. Ali Akgul Acting HoD, IFRC, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বিডি আরসি এস এর ব্যবস্থাপনা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সিকদার নুর মোহাম্মদ দুলু, মোঃ আতিকুল হক শামীম, মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে হাসপাতালের নাকরণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন স্বাধীনতা যুদ্ধে ও দেশ স্বাধীনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরেই যদি কারো অবদান থাকে তাহলে ততকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর অবদান। ৭২-এর ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে যেভাবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জনপদে ঘুমন্ত মানুষের উপর মেশিনগান, মর্টার, ট্যাঙ্ক ও কামান নিয়ে ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা আরম্ভ করেছিল তা অব্যাহত ছিল ১৬ ডিসেম্বর বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত। ইতিহাসের সেই দুঃসময়ে বাংলাদেশের অসহায় মানুষকে বাঁচাবার জন্য এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যৌক্তিকতা বিশ্বে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের সরকার ও সর্বস্তরের মানুষ যেভাবে সহযোগিতা করেছে মুক্তি সংগ্রামের ইতিহাসে তা বিরল।
২৬ মার্চ ইয়াহিয়ার সামরিক জান্তা বেতার ও টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে এবং রাজধানী ঢাকায় কারফিউ জারি করে বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে গণহত্যা চালিয়ে যাচ্ছিল। আক্রান্ত সাধারণ মানুষ জানত যে, ভারত ছাড়া তাদের বাঁচবার আর কোনো পথ নেই। কিন্তু ভারতের সঙ্গে পাকিস্তানের যে বৈরি সম্পর্ক তারা পূর্ব পাকিস্তানের বিপন্ন মানুষদের আশ্রয় দেবে কিনা এ নিয়ে অনেকের সন্দেহ ছিল। সেই সংকট মুহূর্তে ২৭ মার্চ আকাশবাণীতে অভয়দাত্রী দেবীর মতো ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কণ্ঠ ভেসে এল- বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে তার সরকার সব রকম সহযোগিতা প্রদান করবে। তাই তার সেই অবদানের কথা মনে রেখেই আজ মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল গড়ে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *