শামীম আখতার, (যশোর) কেশবপুর: যশোরের কেশবপুরে বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়েছে। গত মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকালে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পাবলিক ময়দান থেকে নববর্ষের আনন্দ শোভাযাত্রা বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষার্থীসহ নানা শ্রেনী-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত এবং এসো হে বৈশাখ দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষের শুভ সূচনা করা হয়। পরে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের কবিতা আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সভাপতিত্ব করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, কেশবপুর থানা ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেশবপুরের প্রাধান সমন্বয়কারী সম্রাট হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, সহ-সভাপতি আবু বক্কার, প্রচার সম্পাদক আব্দুস সালাম মুর্শিদী, কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ ইকতিয়ার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি পরেশ দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস-সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।