প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর যশোর আগমন উপলক্ষে কেশবপুরে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত 

শামীম আখতার, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এঁর যশোর আগমন উপলক্ষে কেশবপুরে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ওই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

প্রধান বক্তা ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর করির বিশ্বাস, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন গাজী, কৃষি বিষয়ক সম্পাদক উবায়দুল হক উবাই, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক দবির উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল।

এছাড়াও বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ কবির আলমগীর ডালুু, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মকবুল হোসেন মুকুল, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জি.এম মহিউদ্দিন, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, পৌর কৃষকদলের সদস্য সচিব মাসুদুজ্জামান মাসুদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমূখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, দপ্তর সম্পাদক ফারুক হোসেন খান, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক আবু নাঈম, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, হাসানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকর, সাংগঠনিক সম্পাদক সরদার মেহেদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রাহাদুল হাসান সুজন সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *