কেশবপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আবুল হোসেন আজাদ

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

গতকাল বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর শহরের কেন্দ্রীয় পূজা মন্ডপ, হরিতলা সম্প্রতি পূজা মন্ডপ, বাবুর বাড়ি পূজা মন্ডপ ও শ্রীগঞ্জ কালিতলা পূজা মন্ডপ পরিদর্শন এবং পূজা কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের জনসাধারণের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। 

এসময় তার সাথে ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *