কেশবপুর প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : কেশবপুর প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ওই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেশবপুর প্রেসক্লাবের আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ন-আহবায়ক মাহাবুবুর রশীদ সবুজ, সদস্য সচিব হারুনর রশীদ বুলবুল, সাবেক সভাপতি ওয়াজেদ খান ডবলু, আশরাফুজ্জামান, শামীম আখতার মুকুল, এনামুল হাসান নাঈম, মোস্তাফিজুর রহমান. সেলিম রেজা, এম.এ রহমান, রাজীব চৌধুরী, আজহারুল ইসলাম, ছাদেক হোসেন, ইমরান হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং কেশবপুরে বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এছাড়াও সভায় কেশবপুর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা, সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সদস্য আব্দুল খালেক, এম সোহেল মেহেদী, মঞ্জরুল হোসেন ডাবলু, সিরাজুল ইসলাম, আব্দুর রহমান রকি, তারেক হাসান বাদশাহ, প্রদীপ কুমার মানিক, আক্তার হোসেন, রবিউল ইসলাম, ইমরান হোসেন, মিজানুর রহমান, তুহিন হোসেন, আবু সালেহ মাসুদ হাসান, নাজিম উদ্দীন, জেবা খান, নুরুল ইসলাম, আব্দুস সালাম, আঃ গফুর, জলিল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *