ব্রিগেডিয়ার জেনারেল মোঃ বায়েজিদ সরোয়ার, এনডিসি (অবঃ)-লেখক, গবেষক ও বিশ্লেষকঃ পাহাড় থেকে আবার দুঃসংবাদ এলো। খাগড়াছড়িতে গত ১ অক্টোবর আরো একটি প্রাণঝরে গেল। ছড়িয়ে পড়লো সাম্প্রদায়িক উত্তেজনা । ১৯৭১ সাল থেকে পাহাড়ের ঘটনাবলী পর্যবেক্ষণকরলে দেখা যাবে যে, তিন জেলার মধ্যেখাগড়াছড়িই সবচেয়ে সংঘাতময় এলাকা। আবারঅধিকাংশ শান্তি সংলাপ, শান্তি আলোচনাখাগড়াছড়িতেই সংঘঠিত হয়েছে। খাগড়াছড়িরতরুনদের খুব সতর্ক থাকতে হবে। খাগড়াছড়ি খুবইগুরুত্বপূর্ণ এলাকা। আশা করি, আগামী দিনে তরুনপ্রজন্ম খাগড়াছড়ি থেকেই শান্তির নতুন পদযাত্রাশুরু করবে। এই নিবন্ধে খাগড়াছড়ি অঞ্চলে শান্তি, সংঘাত ও তরুন প্রজন্মের কিছু ভূমিকা নিয়েআলোচনা করবো।
বিরোধের বারুদে ঠাসা সবুজ পাহাড়
গত ১ অক্টোবর ২০২৪ তারিখ দুপুরে খাগড়াছড়িটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্রী বা পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের অভিযোগতুলে একই প্রতিষ্ঠানের শিক্ষক আবুল হাসনাতমুহম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে পাহাড়িশিক্ষার্থী ও বহিরাগতরা। এ ঘটনার জেরে বিকালথেকে শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পাহাড়ি ও বাঙালির মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়।
দিনভর দফায় দফায় উভয় পক্ষের সংঘর্ষে বেশকয়েকটি মোটর সাইকেলে আগুন, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর ও আগুন দেয়া হয়। এ সময়টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিভিন্ন কক্ষ ও আসবাব পত্র ভাংচুর করা হয়ে।
এ সময় কল্যানপুর এলাকায় পাহাড়িদের মধ্যেথেকে সন্ত্রাসীরা বাঙালিদের দিকে গুলি ছুড়লেপরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেনা বাহিনীএসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক পর্যায়েপ্রশাসন ১৪৪ ধারা জারি করে। উভয় পক্ষেরসংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসন ৪ সদস্য বিশিষ্টএকটি তদন্ত কমিটি গঠন করেছে। গত ৯ অক্টোবর,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাবলেছেন– ‘‘সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত কাউকেছাড় দেওয়া হবে না’’।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতেগণপিটুনীতে একজন বাঙালি যুবকের মৃত্যু কেন্দ্র করে দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতামূলকঘটনা ঘটে। এতে ৪ জন পাহাড়ি তরুন নিহত হয়। তখন মনে হয়েছিল, পার্বত্য চট্টগ্রামের পাহাড় যেনপাহাড়ি-বাঙালির বিরোধ ও অবিশ্বাসের বারুদে ঠাসা।
পাহাড়ের চলমান সার্বিক পরিস্থিতিতে বৌদ্ধধর্মাবলম্বীদের আসন্ন কঠিন চীবর দান অনুষ্ঠান নাকরার সিদ্ধান্ত নিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিতবৌদ্ধ ভিক্ষু সংঘ। অন্যদিকে, ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণথেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয়প্রশাসন।
সংঘাতময় খাগড়াছড়ি– একটি পর্যালোচনা।
পার্বত্য চট্টগ্রামের ৫৪ বছরের ইতিহাসপর্যালোচনায় দেখা যায় যে, খাগড়াছড়ি জেলাঅপেক্ষাকৃত সবচেয়ে সংঘাতময় অঞ্চল। এখানেসাম্প্রদায়িক দাঙ্গাও বেশী হয়েছে।
১৯৬২ সালের সেপ্টেম্বর-অক্টোবরে খাগড়াছড়ির(মাটিরাঙ্গা থানা) তাইন্দং বিওপির নিকটবর্তীআসালং মৌজায় প্রচন্ড সীমান্ত–যুদ্ধ সংগঠিত হয়। সেই সময় ভারতীয় বাহিনী ফেনী নদী/আসালংখাল অতিক্রম করে আসালং মৌজার কিছু অংশদখল করলে তৎকালীন ইপিআর ও পাকিস্তানসেনাবাহিনীর (৬ এফএফ) একটি শক্তিশালী দলসেখান থেকে তাদের উৎখাতের জন্য আক্রমণপরিচালনা করে। সেনাবাহিনী থেকে আসাকোম্পানীর কমান্ডার ছিলেন মেজর সি আর দত্ত(পরে মেজর জেনারেল, বীর উত্তম, প্রয়াত)।
মুক্তিযুদ্ধে পাহাড়ীদের একটি অংশ পাকিস্তানসরকারকে সমর্থন করেছিল। মুক্তিযুদ্ধ শেষ হওয়ারপ্রাক্কালে ১৯৭১ এর ৫ ডিসেম্বর মুক্তিবাহিনীর কিছুসদস্য খাগড়াছড়ির পানছড়ি অঞ্চলে পাহাড়িদেরউপর নৃশংস ঘটনা ঘটায় বলে অভিযোগ রয়েছে।এভাবে ১৬ ডিসেম্বর ১৯৭১ এর পর থেকেখাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রামের অন্যস্থানেওপাহাড়ি–বাঙালিদের মধ্যে দূরত্ব তৈরী হয়।
গণ মুক্তি ফৌজ থেকে শান্তিবাহিনী
৭ জানুয়ারি ১৯৭৩ সালে খাগড়াছড়িতে পার্বত্যচট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্রশাখা ‘গণ মুক্তিফৌজ’ গঠিত হয়েছিল । তবেপরবর্তীতে এটি ‘শান্তিবাহিনী’ হিসেবে পরিচিতিলাভ করে। ১৯৭৪ সালে দীঘিনালা, আলীকদম ও রুমায় সেনাবাহিনীর গ্যারিসন স্থাপিত হয়।আভিযানিক বিবেচনায়, ১৯৭৬ থেকে ১৯৯৭ সালপর্যন্ত খাগড়াছড়ি অঞ্চলে শান্তিবাহিনী সবচেয়েসক্রিয় ছিল। এর অন্যতম কারণ হলোঃ খাগড়াছড়িঅঞ্চলে শান্তিবাহিনীর শক্তিশালী সাংগঠনিক ভিত্তি, ভারতীয় সীমান্তের (ত্রিপুরা) নিকটবর্তিতা, ভূমিরবৈশিষ্ট্য (ছোট পাহাড় ও সমতল ভূমি), বাঙালিবসতির আধিক্য ইত্যাদি।
একসময়, খাগড়াছড়ির উত্তরাঞ্চল ছিলশান্তিবাহিনীর ‘‘অলিখিত রাজধানী’’। শান্তিবাহিনীর (ইনসারজেন্সীর) ‘বসন্তদিনে’,খাগড়াছড়ি অঞ্চলে সম্ভবত এমন কোন দিনছিলনা– যেদিন নিরাপত্তাবাহিনীর সঙ্গেশান্তিবাহিনীর গুলি বিনিময় হয়নি। শান্তিবাহিনীরঅ্যামবুশের জন্য বহুল আলোচিত একটি রাস্তাকেতখন ‘দি স্ট্রিট উইথআউট জয়’ বা ‘আনন্দহীনসড়ক’ বলা হতো। বাংলাদেশ সেনাবাহিনীসহনিরাপত্তাবাহিনী যেভাবে পার্বত্য চট্টগ্রামকেসন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা করেছিল– তার পূর্ণাঙ্গমূল্যায়ন এখনও হয়নি।
শান্তিবাহিনী এক পর্যায়ে পার্বত্য চট্টগ্রামেরসমস্যাটি আন্তর্জাতিককরণের মনোযোগ দেয়। সেইউদ্দেশ্যে কৌশল হিসেবে, ১৯৮৬ সালের ২৯ এপ্রিলশান্তিবাহিনী পুনবার্সিত বাঙালি গ্রামগুলিতে ব্যাপকআক্রমণ শুরু করে। এর প্রতিক্রিয়ায় কোন কোনস্থানে বাঙালিরাও পাহাড়ি গ্রামে আক্রমণ করে। ফলশ্রুতিতে শুরু হয় ভয়াবহ সংঘাত। পরিস্থিতিনিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিশেষত খাগড়াছড়িজেলা থেকেই ৫০ হাজারের বেশি আতংকিতপাহাড়ি শরনার্থী ভারতের ত্রিপুরায় আশ্রয় গ্রহণকরে। অন্যদিকে নিরপত্তার জন্য বাঙালিদের ৫৬ টিগুচ্ছগ্রামে পুনবার্সিত করা হয়। এসবের জন্য পরেভূমির জটিলতা বৃদ্ধি পায়।
মুজিব নগরের বিকল্প রামগড়-ফিরে দেখা ইতিহাস
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রতিরোধেরএক পর্যায়ে, খাগড়াছড়ির রামগড় (এক সময়েরমহকুমা সদরদপ্তর) সমগ্র চট্টগ্রাম অঞ্চলেরসামরিক ও প্রশাসনিক সদর দপ্তরে পরিনতহয়েছিল। তৎকালীন ৮ ইষ্ট বেঙ্গলের ব্যাটালিয়নকমান্ডার (অধিনায়ক) ও চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামঅঞ্চলের ‘আঞ্চলিক কমান্ডার’ মেজর জিয়াউররহমান (পরে লেঃ জেনারেল, সেনাপ্রধান, প্রেসিডেন্ট, বীর উত্তম) এর নেতৃত্বে নিবেদিত–প্রাণমুক্তিযোদ্ধাগণ ২ মে ১৯৭১ পর্যন্ত এই অঞ্চলকেস্বাধীন রেখেছিল। এই সময় ইষ্ট পাকিস্তানরাইফেলস বা ইপিআর এর সেক্টর–এডজুটেন্টক্যাপ্টেন রফিকুল ইসলাম (পরে মেজর, সেক্টরকমান্ডার, মন্ত্রী, লেখক, বীর উত্তম) অসাধারণভূমিকা পালন করেন।
রামগড়ে ঘুমিয়ে আছেন মহালছড়ি যুদ্ধের(মিজোবাহিনী-মুক্তিবাহিনী) অন্যতম বীর শহীদক্যাপ্টেন এম আফতাবুল কাদের, বীর উত্তম।রামগড়ের প্রতিরোধ যুদ্ধে অনেক পাহাড়ি তরুনঅংশগ্রহণ করেছিলেন। উল্লেখ্য, ১৭৭৫ সালের ২৯ জুন এই রামগড়ে গঠিত হয় ‘রামগড় লোকালব্যাটালিয়ন’ নামে একটি আধাসামরিক বাহিনী। এই বাহিনীই বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আজকেবর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নামে পরিচিত।
ঐ সময় ‘মুজিবনগর’ এর বিকল্প হিসেবেরামগড়েই বাংলাদেশ সরকারের প্রধান দপ্তর প্রতিষ্ঠাকরার চিন্তাভাবনা হচ্ছিল। ২৯ এপ্রিল রামগড়পরিদর্শনে এসেছিলেন মুক্তিবাহিনীর কমান্ডার ইনচিফ বা প্রধান সেনাপতি কর্ণেল এমএজি ওসমানী(পরে জেনারেল)। তিনি যেকোন উপায়ে রামগড়নিরাপদ রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে পাকিস্তানবাহিনীর ব্যাপক আক্রমণের মুখে অবশেষে ২ মেরামগড়ের পতন হয়। মুক্তিযোদ্ধাগণ ফেনী নদীপেরিয়ে ত্রিপুরার সাবরুমে চলে যান। মুক্তিযুদ্ধ চর্চায়রামগড় একটি অবহেলিত অধ্যায়।
মুক্তিযুদ্ধে মং রাজা ও পাহাড়ি নারীদের সেবা-সহায়তা
মং সার্কেল চীফ ও রাজা মং প্রু সাইন রামগড়এলাকার প্রতিরোধ যুদ্ধে নিজস্ব অস্ত্র, গাড়ি ও রসদদিয়ে মুক্তিবাহিনীকে সাহায্য করেন। ১৯৭১ মার্চ-এপ্রিল মাসে চট্টগ্রাম অঞ্চলের হাজার হাজার মানুষহাটহাজারি-নাজিরহাট-মানিকছড়ি-রামগড় হয়েভারতের ত্রিপুরা রাজ্যে যেতে শুরু করে। নর-নারীশিশুসহ আবাল বৃদ্ধ-বনিতার ঐ জনস্রোতমানিকছড়ি এসে জমায়েত হয়। ক্রমেই রাজা মং প্রুসাইনের মানিকছড়ি রাজবাড়িটি অসহায় (বাঙালি) জনতার আশ্রয় কেন্দ্রে পরিনত হয়।
বাঙালিদের জন্য রাজা তার রাজ ভান্ডার খুলেদিয়েছিলেন। রানী নিহার দেবী নিজেই ধাত্রী হিসেবেলেগে যান অসুস্থ্য গর্ভবতী মা-বোনদের চিকিৎসাসেবায়। রানীকে সহায়তা করার জন্য এগিয়ে আসেপাহাড়ি মা-বোনেরা। সে ছিল অভূতপূর্ব দৃশ্য। অনেক পরে, মানিকছড়ি-লক্ষীছড়ি অঞ্চলে চাকুরীকরার সময়ে বাঙালিদের প্রতি পাহাড়ি জনগণের এইসেবা ও সহায়তার ঘটনা বিশদভাবে শুনবো মংরাজার জামাতা ‘রাজীব রায়’ এর থেকে। উল্লেখ্য, রামগড় পতনের পর মং রাজা ত্রিপুরা চলে যান এবংমুক্তিযুদ্ধে প্রশংসনীয় ভূমিকা রাখেন (মং রাজারমুক্তিযুদ্ধ, লেঃ কর্ণেল এস আই এম নুরুন্নবী খান, বীর বিক্রম)।
পাহাড়ে নতুন শিল্পের সমাহার!
১৯৯৭ সালে ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি(শান্তিচুক্তি নামে অধিক পরিচিত) স্বাক্ষরিত হয়।কিন্তু ১৯৯৮ সালেই খাগড়াছড়িতে শাক্তিচুক্তিবিরোধী আঞ্চলিক দল ‘ইউপিডিএফ’ গড়ে ওঠে। শুরু হয় পাহাড়ি-পাহাড়ি ভ্রাতৃঘাতি রক্তাক্ত যুদ্ধ।এটি এখনও চলছে। বর্তমানে খাগড়াছড়িতে ৪টি আঞ্চলিক দল (সশস্ত্র শাখাসহ) রয়েছে।
এখন পাহাড়ে বড় ধরনের কোন শিল্প (ইন্ডাষ্ট্রি)নাই বললেই চলে। তবে ‘চাঁদাবাজি’ প্রায় শিল্পের(আর্ট) পর্যায়ে চলে গেছে। দুধর্ষ ‘চাঁদাবাজদের’অত্যাচারে পাহাড়ের মানুষ অতিষ্ঠ। বিশেষতপাহাড়ি জনগণ। আঞ্চলিক দলগুলোর আদর্শিকদ্বন্দ তেমন কিছু নেই। মূল বিষয়টি হচ্ছে আধিপত্যবিস্তার এবং চাঁদাবাজি। দারিদ্য, সন্ত্রাসী কর্মকান্ড, বেকারত্ম, নিজেদের মধ্যে হানাহানি ও সাম্প্রদায়িকরেষারেষি পাহাড়ি তরুনদের মধ্যে হতাশা তৈরীকরেছে।
শান্তি চুক্তির পর পাহাড়ে জেলা পরিষদেরঅধীনে বেশ কিছু চাকুরী সৃষ্টি হয়েছে। দীর্ঘ দিনপার্বত্য চট্টগ্রামে চাকুরীকালীন সময়ে ঘুষ-দুর্নীতিরকথা তেমন শুনিনি। কিন্তু এখন শোনা যায়, একদলপার্বত্যবাসী ঘুষ-দুর্নীতিতে, সমতলের‘দুর্নীতিবাজদের’ সঙ্গে প্রায় প্রতিযোগিতায় নেমেছে!একসময় সরকারি উদ্যোগে আনা পুনর্বাসিতবাঙালিদের অনেকে ‘গুচ্ছগ্রামে’ দুর্বিষহ জীবনযাপন করছে। ঢাকার মিডিয়ার উজ্জল রশ্মিবাঙালিদের গুচ্ছ গ্রামে পড়তে দেখা যায় না। এইজেলায় পাহাড়ি–বাঙালিদের ভূমি সমস্যাটিওসবচেয়ে জটিল।
অপতথ্য ও ঘৃণা ছড়ানোর নতুন যুদ্ধ
খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার সময় হামলার ঘটনা যেমন ঘটেছে, তেমনি ছড়িয়েছে ভুয়া ও অপতথ্যও। ১৮ ও ১৯ সেপ্টেম্বর ওই দুই জেলায় মোট পাঁচজন নিহত হন (বাঙালি যুবকসহ)। যদিও অপতথ্য ছড়ানো কিছু ফেসবুক পেজ, এক্স হ্যান্ডল(টুইটার) এবং ইউটিউব চ্যানেলে নিহতের সংখ্যা অনেক বেশি বলে দাবি করা হয়। কোথাও কোথাওবলা হয়, নিহত হয়েছেন ১০০ জনেরও বেশি।
খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রতিক সহিংসতানিয়ে তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ‘৪ থেকে ১০০: পাহাড়ে সহিংসতায়অপতথ্যের রাজনীতি’ শিরোনামের প্রতিবেদনেতারা বলছে, অপতথ্য ছড়ানোর সঙ্গে বাংলাদেশি দাবি করা ব্যক্তিরা যেমন ছিলেন, তেমনি ছিল ভারতের উত্তর–পূর্বাঞ্চলের কিছু অনলাইন পোর্টালও সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি(প্রোফাইল)।
ডিসমিসল্যাবের প্রতিবেদন বলছে, দীঘিনালায়১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সংঘর্ষ শুরু হলে এর আড়াই ঘণ্টার মধ্যে (রাত ১২টা ৫৪ মিনিট) জুম্ম নামে একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়, খাগড়াছড়িতে এরই মধ্যে প্রাণ হারিয়েছে ৩২ জন। ডিসমিসল্যাব বলছে, জুম্ম নামের ফেসবুকপেজটি তৈরি করা হয়েছে ঘটনার এক দিন আগে, ১৮ সেপ্টেম্বর। এই পেজের আইডিতে ব্যবহার করা ছবিটি আসলে ভারতের ত্রিপুরার অনলাইনভিত্তিকসংবাদমাধ্যম দ্য জুম্ম টাইমসের লোগো।
ডিসমিসল্যাবের প্রতিবেদনে রূপম নামের আরেকজন ভারতীয় পরিচয়দানকারীইনফ্লুয়েন্সারের কথা বলা হয়েছে। ‘রূপম দ্যএক্সপ্লোরার’ নামে পেজে একটি ভিডিওতেশিরোনাম দিয়েছেন, ‘বাংলাদেশি মুসলিমদের হাতে নৃশংসভাবে শতাধিক ব্যক্তি নিহত; আফগানিস্তানের পথে হাঁটছে বাংলাদেশ।’ভিডিওটিতে মন্তব্য এসেছে সাড়ে তিন শর বেশিমানুষের। সেটি শেয়ার হয়েছে ৩০ হাজারেরবেশিবার।
ডিসমিসল্যাব বলছে, হিল ব্লাড, বাবা বেনারস, ভয়েস অব বাংলাদেশি হিন্দুজসহ বিভিন্ন ফেসবুকপেজ ও এক্স হ্যান্ডল থেকে মৃত্যুর ভুয়া সংখ্যা প্রচার করা হয়েছে। ভারতের ত্রিপুরায় অনুষ্ঠিত বিক্ষোভের সময়ও বাংলাদেশে পাহাড়ের সংঘর্ষের ঘটনায় মৃত্যুর ভুয়া সংখ্যা বলা হয়েছে। দেশটির বিভিন্ন সুপরিচিত গণমাধ্যম সেটা ধরে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রাণহানির ভুল সংখ্যা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আঞ্চলিক নেতারা কিছু ক্ষেত্রে ব্যবহার করেছেন। বাংলাদেশে একটি রাজনৈতিক দলেরনেতা–কর্মীদের রাজনৈতিক প্রচারণায়ও তা ব্যবহারকরা হয়েছে। বাংলাদেশের পাহাড়ে সহিংসতা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৃথকভাবেস্মারকলিপি দেয় বিজেপি মিজোরাম সিএডিসিকমিটি এবং ত্রিপুরা স্টেট লেভেল চাকমা ইয়ুথঅর্গানাইজেশন।
ফেসবুকের রণক্ষেত্র
অসংখ্য জাতি-বিদ্বেষপূর্ণ লেখা কনটেন্ট ঘুরেবেড়াচ্ছে অনলাইনে। স্বভাবতই এর মারাত্মকপ্রতিক্রিয়া হচ্ছে পাহাড়ে। বাড়ছে ঘৃণার চাষবাস। কেউ জোর করেই ‘জুম্মল্যান্ড’ চাপিয়ে দিচ্ছেনআন্দোলনরত পাহাড়িদের কাঁধে। অন্যদিকে, সত্যিসত্যিই এ ধরনের ষড়যন্ত্র (জুম্মল্যান্ড) হচ্ছে কিনা, তা যাচাই অনুসন্ধানের কার্যকরী উদ্যোগ নেই-এমনসমালোচনাও আছে। ফেসবুক নানা বিদ্বেষী কনটেন্টদিয়ে উত্তেজিত করে তুলছে। পাহাড়িদের বিভিন্নভাবেঅপমান করার বিষয়টি বহুল আলোচিত। অন্যদিকে কিছু উগ্র পাহাড়ি, বাঙালিদের ‘সেটেলার’ বলে অপমান করছে। ‘আদিবাসী’ ইস্যু নিয়ে ব্যাপকআলোচনা, সমালোচনা হচ্ছে। বৈচিত্র্যকে গ্রহণকরার মানষিকতা কি আমাদের দিন দিন কমেযাচ্ছে?
অন্যদের সাফল্যের গল্প থেকে শেখা
পাহাড়ে শান্তিবাহিনীর দীর্ঘ দিনের(১৯৭৬-১৯৯৭) সশস্ত্র বিদ্রোহের (ইনসারজেন্সি)পর চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু পাহাড়ে এখনও শান্তিপ্রতিষ্ঠিত হয়নি। পার্বত্য চট্টগ্রামের চুক্তির বেশ কিছুসীমাবদ্ধতা সত্ত্বেও এই চুক্তি অঞ্চলটির সমস্যাসমাধানে একটি গুরুত্বপূর্ণ ‘কাঠামো’ হিসেবে কাজকরছে। চুক্তিটি কিছুটা হলেও স্থিতিশীলতা এনেছে।সরকার ও পাহাড়ি জনগণের মধ্যে আলোচনারএকটি ‘প্লাটফর্ম’ প্রদান করেছে।
এই ধরনের ইনসারজেন্সি উত্তর পূর্ব ভারতসহপৃথিবীর অনেক দেশে সংঘঠিত হয়েছে। অনেকদেশে সরকার ও বিদ্রোহিদের মধ্যে চুক্তি স্বাক্ষরেরপর, সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করায় শান্তিফিরেছে। কিন্তু অনেক অঞ্চলে চুক্তির পরেও শান্তিআসেনি। এক্ষেত্রে সফল কিছু উদাহরণ যেমন–ফিলিপাইনের মিন্দানাও, উত্তর আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ, পাপুয়া নিউ গিনিরবুগাইনভিল এর পোষ্ট–একোর্ড রেজুলেশন এফোর্টসবা চুক্তি পরবর্তী সমাধান উদ্যোগগুলো পর্যালোচনাকরা যেতে পারে। এই ধরণের কেস স্ট্যাডিগুলোপর্যালোচনা করে আমরা পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রেউপযোগী উদ্যোগ কাজে লাগাতে পারি। পার্বত্যচট্টগ্রামের মেধাবী (তরুন) স্কলার, আইনজীবি, শিক্ষক, গবেষক ও রাজনীতিবিদগণ এক্ষেত্রেঅবদান রাখতে পারে।
খাগড়াছড়িতে শুরু হয়েছিল শান্তির সংলাপ
খাগড়াছড়িতে শুধু সংঘাত অশান্তি নয়। এখানেই শান্তিবাহিনীর মূল নেতৃত্বের সঙ্গে শুরুহয়েছিল প্রত্যাশিত শান্তির সংলাপ। তবে এর আগে১৯৮৪-১৯৮৫ সালে, শান্তিবাহিনীর ‘প্রীতি গ্রুপের’সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি আলোচনাহয়। যা ফলপ্রসু হয়েছিল। খাগড়াছড়ির উত্তরেপানছড়ি উপজেলা অবস্থিত। পানছড়ির সীমান্তবর্তীপুজগং চেঙ্গি কমিউনিটি সেন্টারে ১৯৮৫ সালের ২১ অক্টোবর তারিখে প্রথমবারের মতো (বাংলাদেশসরকারের পক্ষে) সেনাবাহিনী ও জেএসএস (মূলনেতৃত্ব) এর সঙ্গে সংলাপ শুরু হয়। সেনাবাহিনীরপক্ষে এর নেতৃত্বে ছিলেন তৎকালীন স্থানীয় ব্রিগেডকমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল জি এম মোর্শেদখান, বীর বিক্রম (পরে মেজর জেনারেল)। এইদুঃসাহসিক বীর মুক্তিযোদ্ধা জাতির প্রয়োজনেশুধুমাত্র দুই সেনাকর্মকর্তাসহ বেসামরিক পোষাকেঅস্ত্রহীন অবস্থায় জীবনের হুমকি থাকা সত্ত্বেওআলোচনায় অংশগ্রহণ করেন। ঐদিনশান্তিবাহিনীর পক্ষে নেতৃত্ব দিয়েছিলেনশান্তিবাহিনীর বিশিষ্ট নেতা রুপায়ন দেওয়ান (মেজররিপ)। অনেক পরে দুজনের কাছ থেকেই সেরোমাঞ্চকর ঘটনা শোনার সুযোগ হয়েছিল।
বিভিন্ন সরকারের সময় বিভিন্ন ধাপেশান্তিবাহিনী ও পাহাড়ের সামাজিক নের্তৃবৃন্দের সঙ্গেশান্তির সংলাপ, আলোচনা হয়েছে। যার অধিকাংশহয়েছে এই খাগড়াছড়ি অঞ্চলে। পরবর্তীকালে(১৯৮৭-১৯৮৯), খাগড়াছড়ি অঞ্চলের তৎকালীনব্রিগেড কমান্ডার, কর্ণেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক (পরে মেজর জেনারেল, কল্যান পার্টিরচেয়ারম্যান, এমপি, লেখক, রাজনৈতিক বিশ্লেষক) শান্তি আলোচনায় অসাধারণ নেতৃত্ব দিয়েছিলেন।এই জেনারেল ছিলেন আলোচনার অন্যতমঅংশীদার এবং প্রক্রিয়ার অনুঘটক। এইসব ঘটনাতিনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন ‘‘পার্বত্য চট্টগ্রামশান্তি প্রক্রিয়া ও পরিবেশ–পরিস্থিতির মূল্যায়ন’’ নামক তাঁর গ্রন্থে। পার্বত্য চট্টগ্রামের উপর এটিএকটি অন্যতম অবশ্য–পাঠ্য গ্রন্থ বলে অনেকে মনেকরেন।
রাইফেলের পরিবর্তে সাদা গোলাপ
শান্তিচুক্তি শর্তানুসারে, এই খাগড়াছড়িষ্টেডিয়ামে ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারি তারিখেতৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অস্ত্রসমর্পণ করেন জেএসএস পার্টি প্রধান জ্যোতিরিন্দ্রবোধিপ্রিয় লারমা (সনতু লারমা)। রাইফেল নিয়েসাবেক প্রধানমন্ত্রী তাকে দিয়েছিলেন একজোড়াসাদা গোলাপ। সেদিন ছিল পাহাড়ি–বাঙালিরস্মরণকালের বিশাল মিলন মেলা।
আম ও পেঁপের নতুন রাজধানী
খাগড়াছড়িতে কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্যএসেছে। একবার সেনাবাহিনীর উদ্যোগে নেওয়াখাগড়াছড়ির লিচু কুয়েত সেনাবাহিনীতে হৈ চৈতুলেছিল। শান্তিবাহিনীর অলিখিত রাজধানীরপরিবর্তে খাগড়াছড়ি এখন যেন আম (আম্রপলি) ওপেঁপের রাজধানী। খাগড়াছড়ির কৃষক ও কৃষি-উদ্যোক্তাদের সালাম। শোনা যায়, চাঁদাবাজদেরচাপে খাগড়াছড়ির আম নাকি একবার আলু টিলাপাহাড় অতিক্রম করে সমতলে আসতে পারেনি!
পাহাড়ের তরুনদের চাকুরী ও কর্মস্থান সৃষ্টিতেসরকারের গুরুত্ব দিতে হবে। দূরদর্শী লেখকআহমেদ ছফা, পাহাড়ের সমস্যা সমাধানে পাহাড়িউদ্যমী তরুনদের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিককর্মকান্ডে ব্যাপকভাবে কাজে লাগানোর কথাবলেছিলেন। এই অঞ্চলে কৃষি, পর্যটন ও শিল্প এরউপর ভিত্তি করে সরকারের উচিত ব্যাপকঅর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করা।
পাহাড়ে ভালো সংবাদের সন্ধানে
পাহাড়ে কিছু ভালো সংবাদের কথা ভাবি। পাহাড়ের পরিস্থিতি এখন প্রায় শান্ত হয়ে এসেছে। এখন সবুজ পাহাড়ে জুমের ফসল ঘরে তোলায় ব্যস্তপাহাড়ি জুমিয়ারা। সবার হয়তো ভালো ফসলহয়নি! তবুও তাদের মুখে কি অনাবিল হাসি।‘সংচাং ম্রো’ নামে ম্রো নৃ-গোষ্ঠির একজন তরুনীসম্প্রতি ডাক্তারি পাশ করেছে। সে ম্রো সম্প্রদায়েরপ্রথম নারী ডাক্তার। মনে পড়ছে আমার অকালপ্রয়াত বন্ধু, ডাক্তার মং স্টিফেন চৌধুরীর (ফৌজদারহাট ক্যাডেট কলেজ) কথা। কাপ্তাই-চন্দ্রঘোনার(প্রথম জেলা সদর) মানুষ এখনও তাঁকে স্মরণ করে।
খাগড়াছড়ি থেকে বেশ কয়েকজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী সামরিক বাহিনী ও পুলিশের কর্মকর্তাহিসেবে কাজ করছেন। বেশ কয়েকজন বাঙালিতরুন বিসিএস কর্মকর্তা হয়েছেন। কয়েকজনবাঙালি তরুন মিডিয়ায় আলো ছড়াচ্ছেন। সাফনারী ফুটবল চ্যাম্পিয়নশীপ–২০২২ এ বাংলাদেশবিজয়ী হয়েছিল। এই দলে ৫ জন নারী ফুটবলার ও সহকারী কোচ ছিল পার্বত্য চট্টগ্রাম থেকে। এর মধ্যে৩ জন ফুটবলার ও কোচ ছিল খাগড়াছড়ি থেকে।
গত আগষ্টের বন্যায় খাগড়াছড়ি প্লাবিত হয়েবিপর্যয়ে পড়ে লক্ষ্যাধিক মানুষ। বিপন্ন মানুষকেউদ্ধার করেছিল খাগড়াছড়ি অঞ্চলের সেনাবাহিনী।সমতল থেকেও অনেকে সাহায্য করেছিল। তখন কেপাহাড়ি কে বাঙালি সেসব বিবেচনা ছিল না।সাম্প্রদায়িক সংঘর্ষের বিষন্ন সময়কালে (সেপ্টেম্বর) খাগড়াছড়ির মানুষ এই সম্প্রীতিপূর্ণ ঘটনার কথাভাবছিলেন।
গত ৫ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিভিন্নলেখা, গবেষণা, প্রবন্ধ ও স্মৃতিচারণ নিয়ে একটিসংকলিত বই (হিল ট্রাক্টস অফ বাংলাদেশ) প্রকাশিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেরসাবেক চেয়ারম্যান, পুলিশের সাবেক অতিরিক্তউপমহাপরিদর্শক ও খাগড়াছড়ির কৃতি সন্তান– নববিক্রম কিশোর ত্রিপুরা এই বইটির সম্পাদক।
খাগড়াছড়ির তরুনদের প্রতি সতর্কবানী
আমাদের জনগণ এখন নতুন বাংলাদেশের স্বপ্নদেখছে। কিন্তু দুঃখজনকভাবে, পাহাড়ে ঘটলো উল্টোঘটনা। সেখানে ‘রিকনসিলিয়েশন ও ইনক্লুসিভনেস’ এর পরিবর্তে আমরা কিছু উগ্রকন্ঠস্বর ও বিভক্তির আওয়াজ পেলাম। দাঙ্গার সময়পাহাড়ি বাঙালি উভয় পক্ষে উগ্রবাদী কর্মকান্ড চোখেপড়েছে।
খাগড়াছড়ি সীমান্তের ওপারে ত্রিপুরায়, পার্বত্যচট্টগ্রাম নিয়ে প্রচারণামূলক কর্মকান্ড আবারআলোচনায় এলো। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। পাহাড়ি তরুনদের খুব সতর্ক থাকতে হবে। তাদেরউগ্রবাদ বা বিপথে নেওয়ার জন্য দেশে বিদেশে দুষ্টুমানুষ ও সংগঠনের অভাব নেই। কোন উস্কানিতেতাদের পা দেওয়া উচিত না। বান্দরবানের বম নৃ-গোষ্ঠির উগ্রপন্থী তরুনরা (কেএনএফ) এখন তাদেরভূল বুঝতে পারছে। অথচ তাদের হঠকারিতারকারণে কতো মানুষের জীবন তছনছ হয়ে গেলে। বাঙালি তরুনদেরও খুব সতর্ক থাকতে হবে। স্যোশাল মিডিয়ায় অনেকে ভূল তথ্য ও ঘৃণাছড়াচ্ছে।
পার্বত্য চট্টগ্রামে কোন জাতি কোথা থেকে কবেএসেছে-এ নিয়ে বাংলাদেশের নব্য হিরোডোটাসদের(ইতিহাসবিদ) চোখে ঘুম নেই। তাদের মনগড়াবয়ানে ফেসবুক উতপ্ত। ফেসবুক ইতিহাসবিদদেরথেকে উভয় পক্ষকে খুব সাবধান হতে হবে। রোহিঙ্গারা পার্বত্য চট্টগ্রামে আশ্রয় নিচ্ছে– এমনআলোচনা পাহাড়ে চলছে। সরকারের উচিতবিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। এটা কোনভাবেইঅনুমোদন করা উচিত না।
খাগড়াছড়ি রুখিয়া দাঁড়াও
বিভিন্ন সময়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকার, সেনাবাহিনী ও পাহাড়ি নেতৃত্ব অনেক ভুল করেছে। এর থেকে উত্তরনে নতুন প্রজন্মকে ভাবতে হবে। পাহাড়ি–বাঙালি নতুন প্রজন্মকে একই সঙ্গে পাহাড়েথাকতে হব। পূর্ব প্রজন্মের ভূলগুলো, দুর্বলতাগুলোসংশোধন করে নুতন পথে হাটতে হবে। এক পরিবারহয়ে থাকতে হবে। ভবিষ্যতে শান্তি স্থাপনের ক্ষেত্রেতরুন প্রজন্মের ভূমিকার উপর বিস্তারিতভাবেলেখার ইচ্ছা রইল।
১৯৬৪ সালে ঢাকায় হিন্দু-মুসলমানসাম্প্রদায়িক দাঙ্গার বিরদ্ধে রুখে দাড়িয়েছিলতৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মানুষ। তখন একটি প্রচার পত্রে প্রকাশিত হয়েছিল‘‘পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও’’। গঠিত হয়েছিলদাঙ্গা প্রতিরোধ কমিটি।
আশা করি, সন্ত্রাস, নির্যাতন, অশান্তি, ষড়যন্ত্রও সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে– আগামী দিনেখাগড়াছড়ির তরুনদের প্রচার পত্র হবেঃ‘‘খাগড়াছড়ি রুখিয়া দাঁড়াও”, “পার্বত্য চট্টগ্রামরুখিয়া দাঁড়াও”। “বাংলাদেশ রুখিয়া দাঁড়াও’’।
খাগড়াছড়িসহ পাহাড়ের তরুন সাংবাদিক,রাজনীতিবিদ, এনজিও-কর্মী, লেখক, সাস্কৃতিক-কর্মী, আইনজীবি, শিক্ষক, একাডেমিয়া, গবেষক, মানবাধিকার কর্মী, চিকিৎসক, উদ্যোক্তা ওএক্টিভিস্টদের অনেক দায়িত্ব। শান্তিচুক্তি ও ভূমিসমস্যার এই অচলায়তন তরুনদের ভাঙতে হবে।সমাধানের জন্য নতুন ধারনাও দিতে হবে। তাদেরএক সঙ্গে পথ চলতে হবে। কাউকে পিছনে ফেলেরাখা উচিত না।
উদার বাংলাদেশের বৈচিত্র্যের মধ্যে আমাদেরসব ক্ষুদ্র নৃ-গোষ্টি ও জনজাতির সুরভিত ফুল ফুটুক। বিরোধের বাঁধ নয়, পাহাড়ে গড়ে উঠুক সম্প্রীতিরসুবর্ণ সেতু। আমি আশা করি যে, আগামী দিনেরক্তাক্ত সংঘাত থেকে শান্তির পথে খাগড়াছড়িরপাহাড়ি বাঙালি তরুনরা পথ দেখাবে। ‘ইনক্লুসিভ’ বাংলাদেশ গঠনের দিকে নতুন যাত্রা শুরু হোকখাগড়াছড়ি থেকেই। শান্তি নামুক আমাদের সবুজপাহাড়ে।