ওবায়দুল হক, প্রতিনিধি ক্সবাজারঃ দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার পদে গতকাল অর্থাৎ ২৭/১০/২০২৪ ইং তারিখ নিয়োগ প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন কে অব্যাহতি প্রদান করা হয়। উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম কে নিয়োগ প্রদান করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ও রুরাল ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ কে উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হয়। একই বিদ্যালয় তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জি. কে. এম মোস্তাফিজুর রহমান কে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়াকে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শারমিন কে উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মো. আব্দুল লতিফ কে উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হয়। একই বিদ্যালয়ের কীটবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান কে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান কে অব্যাহতি প্রদান করে একই বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিনকে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক কে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান প্রদান করা হয়।