শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): যশোরের কেশবপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার।
স্মরণ সভায় উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শরীফুল ইসলাম, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মোক্তার আলী, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আলাউদ্দীন আলা, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম।
এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ তৌহিদুর রহমান এঁর পিতা আব্দুল জব্বার মোল্যা। আহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন খুলনা বিএল কলেজের শিক্ষার্থী সরদার তাহমিন আহসান মাহিন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী মুস্তাকিম আল মুনিম, ২য় বর্ষের শিক্ষার্থী সোহাগী দাস।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ কেশবপুরের তৌহিদুর রহমানসহ সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা আইসিটি অফিসার আব্দুস সামাদ, কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসের ডিজিএম এসএম শাহিন আহসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেশবপুর উপজেলা শাখার আমীর মাওলানা সিরাজুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি হাজী আব্দুল মান্নান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা, যুবনেতা মেহেদী হাসান হিমেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক অহেদুর রহমান অন্তু, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন, রিফাত হোসেন মিরাজ, মাশফি চৌধুরী অরিন, মেহেরাব হোসেন বাধন, হাসিবুল ইসলাম সজল, আল আমীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।