সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া (পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে সরকারী হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করে। এতে অংশ গ্রহণকারীরা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খোন্দকার, উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ও সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোকের পক্ষে নানা শ্লোগান দেন। সেই সাথে নূর মোজাহিদ স্বপনকে আহবায়ক ও সরদার জাফর ইকবাল হিরোককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি উপহার দেওয়ায় জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহŸায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহীন, উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন আহমেদ মুন, সদস্য সচিব লিখন সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল রানা পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম হুমায়ুন কবির প্রমুখ।
সমাবেশটির সার্বিক সঞ্চালনা করেন ভাঙ্গুড়া পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম।