মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই ও ক্ষেতলাল উপজেলায় বিএসটিআই’র মান সনদ ও নকল মোড়কে পণ্য মোড়কজাত করার অপরাধে দুটি ফিড মিল ও এক বেকারির স্বত্বাধারীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন এর সহযোগিতায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের প্রতিনিধিগন।
বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পযন্ত কালাই ও ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযান পরিচালনাকালে বিএসটিআই’র মান সনদ না থাকায় ও মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কালাই পাচশিরা বাজার এলাকার তানিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধারীকে ২৫ হাজার টাকা সাথে ১৬ কেজি নকল প্যাকেট জব্দ করা হয় ও একই এলাকায় অন্য প্রতিষ্ঠানের মোড়ক নকল করে ফিস ফিড উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে যমুনা ফিড ইন্ড্রা লি: এর স্বত্বাধারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ক্ষেতলাল উপজেলায় ইটাখোলা সুড়াইল মোড় এলাকায় বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদ গ্রহণ ব্যাতিত ও পরীক্ষণ ছাড়া ফিস ফিড উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে কোয়ান্টাম ফিডস লিঃ এর স্বত্বাধারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন কালাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি ও ক্ষেতলাল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটনুসরাত জাহান বন্যা।
প্রসিকিউটর হিসেবে ছিলেন রাজশাহী বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ দেলোয়ার হোসেন।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ দেলোয়ার হোসেন জানান,জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় থেকে প্রায় সব জেলায় অভিযান চলছে।আজকের অভিযান পরিচালনাকালে দুই ফিড মিল ও এক বেকারির মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।