জয়পুরহাটে প্রায় চার শতাধিক নেতাকর্মীদের ‘বঙ্গবন্ধুর বায়োপিক’ দেখালেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা  প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব উপজেলার বিভিন্ন এলাকার প্রায় চার শতাধিক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব একটি জাতীর রুপকার’ দেখলেন। বুধবার বেলা ১২ টায় জয়পুরহাট পৃথিবী কমপ্লেক্স সিনেমা হলে বসে তাঁরা এই বঙ্গবন্ধুর বায়োপিক দেখেন।
এঁর আগে, পাঁচবিবি পৌরপার্কের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের পাঁচমাথা এলাকা প্রদক্ষিণ করেন। পরে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জয়পুরহাট পৃথিবী কমপ্লেক্স সিনেমা হলের উদ্দেশ্যে রওনা করেন।
র‌্যালীতে পাঁচবিবি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো, ওবায়দুর রহমান, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, আওলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম হোসেন সরকার, আটাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী সরকার, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম ও পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষসহ আরো অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *