হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা : রাজনীতি একটি চলমান প্রক্রিয়া যেখানে দেশ ও জনগণের স্বার্থে সর্বদায় দায়িত্বশীলতার পরিচয় দিয়ে জনসম্পৃক্ত থেকে কাজ করে যেতে হয়। সময়ের ব্যবধানে ক্ষমতার পরিবর্তন হয়,নেতৃত্বের পরিবর্তন হয়। ঠিক তেমনি বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার স্বার্থে মন্ত্রিত্বের ও দলের পদ পদবীর পরিবর্তন ও পরিবর্ধন ব্যাপক লক্ষণীয়।
বিএনপি’র অন্যতম অঙ্গ সংগঠন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি আজ প্রায় ২৩ মাস যাবত বিলুপ্ত।অথচ দেশের প্রত্যেক বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত যার কমিটি বিস্তৃত। অত্যন্ত পরিতাপের বিষয়,মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি দীর্ঘদিন যাবত বিলুপ্ত ও নেতৃত্ব শূন্য থাকার কারণে আজ নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।এমনকি বিএনপি’র নেতৃবৃন্দের নিকট মৎস্যজীবী দল ও দলের নেতাকর্মীবৃন্দ চরম অবহেলিত।
এমত অবস্থায় বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দেশপ্রেমের চেতনাকে ধারণ করে বাংলাদেশের অন্যতম জেলা নেত্রকোনায় জন্ম গ্রহণ করেছেন বিএনপির সৎ ও নীতি বান ও আদর্শের রাজনৈতিক আব্দুস সালাম ভূঁইয়া একজন অকুতোভয় প্রকৃত জিয়ার সৈনিক হিসেবে বিগত ১৯৯১ সাল থেকে আজও অবধি পদ পদবীর কথায় বিবেচনা না করে দেশ ও জনগণের স্বার্থে বিএনপির ও মৎস্যজীবী দলের সকল কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন । বর্তমানে বিএনপি’র চেয়ারম্যান,সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলকে যোগ্যতা ও আদর্শের ভিত্তিতে নতুন পুরাতন নেতৃত্বের সমন্বয়ে রাষ্ট্রীয় ও দলের সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত দক্ষতা ও নিরপক্ষতার সহিত নিরলসভাবে পরিচালনা করে যাচ্ছেন।রাষ্ট্র পরিচালনার ছয় মাসের কার্যক্রমে দল বল, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের নিকট তিনি প্রশংসায় পঞ্চমুখ।
তাই বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নিকট আব্দুস সালাম ভূঁইয়ার বিশেষ আবেদন,অযোগ্য ও অসৎ নেতৃত্ব ও পুরাতন জরাজীর্ণতাকে মুছে ফেলে সততা, আদর্শ ও যোগ্যতার ভিত্তিতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে নব উদ্যমে সুসংগঠিত করে সমগ্র বাংলাদেশে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ভাবমূর্তি ফিরিয়ে এনে নেতাকর্মীদেরকে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার সুযোগ প্রদান করে চির কৃতজ্ঞ থাকবেন। অর্থাৎ আপনার দেশ প্রেমের সেরা উক্তি “করবো কাজ গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ”।