নওগাঁয় পুকুরের পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় পুকুরের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামে একজন মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি ঘটে আজ শনিবার ২২ আগস্ট দুপুরে নওগাঁর পোরশা উপজেলার দাহার শেখপাড়া গ্রাম এলাকায়।
নিহত রায়হান কবির পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে ও নওগাঁর পোরশা উপজেলার দাহার শেখপাড়া কওমি মাদ্রাসা’র শিক্ষক। স্থানিয় সুত্র জানায়, শনিবার দুপুরে মাদ্রাসা সংলগ্ন শেখপাড়া গ্রামের একটি পুকুরের পানিতে কয়েক জন শিক্ষার্থীর সাথে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে তিনি পানিতে ডুব দিয়ে পুকুরের মাঝামাঝি পৌছার পর ফের ডুবদিয়ে দিয়ে পুকুরের ঘাটে আসতে গিয়ে তিনি আসতে পারেনি। পানিতে তলিয়ে যান এসময় মাদ্রাসার শিক্ষার্থীরা খোঁজা-খুজি শুরু করলে এক পর্যায়ে ইউসুফ নামে এক শিক্ষার্থী পানির নিচে তলিয়ে যাওয়া শিক্ষকের স্পর্শ পেয়ে ডাকা-চিৎকার দিলে সাথে সাথে অপর শিক্ষার্থীরা এগিয়ে গিয়ে পানির নিচে তলিয়ে থাকা শিক্ষক কে উদ্ধার করে পুকুর পাড়ে নেয়। এরপর স্থানিয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক শিক্ষক রায়হান কবিরকে মৃত ঘোষণা করেন। গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, নিহত শিক্ষক এর বাবার লিখিত আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়। তবে এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *