জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা  ঃ  গত ২ সেপ্টেম্বর ২০২৬,বুধবার,বিকাল ৫ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন এবং সভা পরিচালনা করেন যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন। বক্তব্য রাখেন জাতীয় যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, সহ—সভাপতি এডভোকেট আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান খান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, পারভেজ আক্তার শিল্পী, ঢাকা মহানগর দক্ষিণ যুব জোটের সভাপতি আলাউদ্দিন খোকন, শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আঞ্জুমান ইসলাম অংকুর।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদের সহ—সম্পাদক আলী হাসান তরুন, জাসদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো: সেলিম, বাংলাদেশ ছাত্রলীগের(বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সহ—সভাপতি এস এম গোলাম কিবরিয়া প্রমূখ।

যুব জোট নেতৃবৃন্দ বলেন, দেশে আজ ৫ কোটি যুব কর্মহীন—আয়হীন। যুবরা নুন্যতম স্বাভাবিক জীবন যাপনের পর্যায়ে নেই। দেশের যুব সমাজ ধারাবাহিক প্রতারণার শিকার। রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতা দখলের খেলায় যুব সমাজকে ব্যবহার করে ক্ষমতা দখলের পর তাদেরকে ছুড়ে ফেলা হয়। যুব তরুণদের আবেগকে পুঁজি করে ক্ষমতা দখলকারী গোষ্ঠী বিগত দুই বছরে বেকারদের জন্য কর্মসংস্থান করতে পারেনি। তাই কর্মক্ষম যুবদের তালিকা পুঞ্জি করে অবিলম্বে বেকার কর্মক্ষম যুবদের যোগ্যতানুযায়ী কাজে নিয়োজিত করতে হবে। উদ্যোগী, শিক্ষিত, প্রশিক্ষিত যুবকদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে সরকারী—বেসরকারী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান হতে অর্থায়নের ব্যবস্থা করতে হবে।
বক্তারা বলেন, তীব্র অর্থনৈতিক সংকট, গ্যাস—বিদুৎতের অভাবে কলকারখানা বন্ধ হয়ে নতুন করে হাজার হাজার যুবক চাকুরি হারিয়ে বেকার হচ্ছে। অন্যদিকে যুদ্ধ বিমান বোয়িং বিমান কিনতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ কার হচ্ছে। তারা, অনুৎপাদনশীল অপ্রয়োজনীয় খাতে ব্যয় বন্ধ করে কর্মসংস্থান সৃষ্টি করে এমন খাতে ব্যয় বরাদ্দের দাবি জানান। বক্তারা বলেন, প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতির চিতায় দেশ জ্বলছে। রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজানো বিচারে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ফরমায়েশি রায়ে তাকে ৩০ বছর কারাদন্ড দেয়া হয়েছে। তারা প্রতিশোধ—প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান। আলোচনা সভায় বক্তারা, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেয়া ফরমায়েশী রায় বাতিল, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *