জয়পুরহাটে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির গণ-অনশন

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাটে জেলা প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে জয়পুরহাটে জেলা বিএনপির আয়োজনে  পৃথকভাবে অনশন কর্মসূচি পালন করেছে।
আজ শনিবার(১৪অক্টোবর)বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপির রেলগেটে দলীয় কার্যালয়ে এ কর্মসুচি পালন করা হয়। অপরদিকে  চিনিকল রোডে ফায়ার সার্ভিসের সামনে অনশন করেন বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা।
এসময় জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান ও জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র বক্তব্য রাখেন।
অপরদিকে একই সময়ে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এমপি  , জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওহাব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বক্তারা  বর্তমান সরকারের পদত্যাগ  দাবী,  নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার এর অধিনেনির্বাচন  বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহনের দাবি  জানানো হয়।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *