জয়পুরহাটে  শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: মোকাররম হোসাইন   জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট সদর  উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে একজন শীর্ষ সন্ত্রাসী  ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে র‌্যাব-৫।

আজ বুধবার( ৮ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে সদরের পুরানাপৈল ইউনিয়ন  এলাকা থেকে তাকে  গ্রেফতার  করা হয়।গ্রেফতার পর তাদের কাছ থেকে ওয়ান শুটারগান ৪টি, এয়ারগান ১টি, গুলি ২ রাউন্ড,হেরোইন ৩০ গ্রাম, ডেগার ৬টি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন যারা,  জাকারিয়া হোসেন রকি( ৩৫)জয়পুরহাট সদরের পুরানাপৈল এলাকার নজরুল ইসলামের ছেলে।
বুধবার সকাল ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

জয়পুরহাট র‌্যাব সুত্রে   জানায় যে , গ্রেফতারকৃত  জাকারিয়া হোসেন রকি এলাকার একজন শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সে এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত ।যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ না খুলে। এছাড়াও সে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে নেতৃত্ব প্রদান করত।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান, যে জানান,গ্রেফতার  জাকারিয়া হোসেন রকি এলাকার   একটি আতংকের নাম । বুধবার রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা তাকে অস্ত্র মাদক ও গোলাবারুদসহ  গ্রেফতার  করে।তার নামে বিভিন্ন থানায় ০৮ টি মামলা দায়ের করা হয়েছে যা সিডিএমএস পর্যালোচনা করে পাওয়া যায়। তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *