নিয়ামতপুরে খেলোয়াড়দের মাঝে টাকসুর্ট বিতরণ

জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিস প্রতিযোগিতায় জয়ী ২৬ খেলোয়াড় ও ১০ পরিচালকদের মাঝে টাকসুর্ট বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, কৃষি কর্মকর্তা কামরুল হাসান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *