নওগাঁয় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (১লা অক্টোবর) নওগাঁর বিভিন্ন উপজেলায় “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
নওগাঁ সদর: সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা প্রবীণ দিবসে অংশ নেন।
মহাদেবপুর : ইউএনও মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হলেন জান্নাতুল নাঈম বিনতে আজিজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, মহাদেবপুর উপজেলা প্রবীণ হিতৈশী সংঘের সভাপতি আসসালাতুজ্জামান আরজু মাস্টার,সদস্য আবু তাহের প্রমুখ।
মান্দা: উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও  মোসাঃ আতিয়া খাতুন।
আত্রাই :উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‍্যালি এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও মো.মনিরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

hacklink satın al · casibom · casibom · casibom · marsbahis · marsbahis · marsbahis · marsbahis · holiganbet · holiganbet