নওগাঁয় চাইনিজ কুড়াল ও রামদা এবং ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দু’জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় চাইনিজ কুড়াল এবং দেশিয় অস্ত্র ও ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দু’জন আটক। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য ও নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে ও নওগাঁর মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম এর নের্তৃত্বে মান্দা থানা পুলিশ গতকাল রবিবার রাত সারে ১০ টারদিকে মান্দা থানাধীন কাঞ্চন এলাকার মোহাম্মদ আরমান আলী (৩১), পিতা মোহাম্মদ আফজাল হোসেনের বসত বাড়িতে অভিযান চালিয়ে ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোহাম্মদ আরমান আলী (৩১) এবং মীরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে আইজুল ইসলাম (৪২) নামে দু’জনকে আটক করেন এবং আটককৃত আরমান আলীর বসত ঘরে তল্লাশি চালিয়ে উভয় পাশে ধারালো একটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।
এব্যাপারে মান্দা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত দু’জনকে সোমবার ৭ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *