প্যাট্রিয়টস অফ বাংলাদেশ এবং বাংলাদেশ ফোরাম ইউএসএ-এর যৌথ সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা :  প্যাট্রিয়টস অফ বাংলাদেশ এবং বাংলাদেশ ফোরাম ইউএসএ-এর যৌথ আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার,৫ সেপ্টেম্বর ২০২৬, নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ‍্যকসন হাইটসের নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ।

সভায় জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী কর্মসূচির পর্যালোচনা, প্রবাসীদের ঐক্য সুদৃঢ়করণ, জুলাই সনদ বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণসংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।

সভায় সভাপতিত্ব করেন ড. শেখ মিজান। সভার সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কাদের। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন চৌধুরী মোহাম্মাদ কাজল ।আলোচনায় অংশগ্রহণ করেন আজিজুর রহমান, রহমত উল্লাহ, জেএসএফ-বাংলাদেশ সংগঠক হাজী আনোয়ার হোসাইন লিটন, রেজাউল করিম, আব্দুল হামিদ, আব্দুল আলিম, আলম চৌধুরী, কবির আহমেদ, দিপু চৌধুরীসহ উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় মংগলবার,৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী কর্মসূচির সার্বিক মূল্যায়ন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা, জুলাই সনদের বাস্তবায়নপ্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গবেষণা, নীতি বিশ্লেষণ ও আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে একটি কার্যকর থিংক ট্যাংক স্ট্র্যাটেজি ‘IGPD’ গঠনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

আলোচনার সারসংক্ষেপে আলোচকবৃন্দ মত প্রকাশ করেন যে, দেশের স্বার্থ, জনগণের অধিকার, ন্যায়বিচার এবং জুলাইয়ের অর্জন রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের চেতনা কেবল একটি ঐতিহাসিক স্মৃতি নয়; বরং এটি জনগণের ত্যাগ, মর্যাদা ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি। ব্যক্তিগত বা দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বক্তারা একমত পোষণ করেন।
রেজাউল করিম উল্লেখ করেন যে, ৮ আগস্টের দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠান সফল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জুলাইয়ের বার্তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ওপর গুরুত্ব দেন। আব্দুল হামিদ প্রবাসীদের মধ্যে সাংগঠনিক সমন্বয়, ধারাবাহিক কর্মসূচি এবং ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

হাজী আনোয়ার হোসাইন লিটন বলেন, জনগণের আত্মত্যাগকে সম্মান জানাতে হলে দুর্নীতি, অন্যায় ও জবাবদিহিহীনতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন এবং জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

দিপু চৌধুরী মত দেন যে, জুলাইয়ের চেতনা ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখে প্রবাস থেকে বাস্তবভিত্তিক উদ্যোগ, গবেষণা এবং আন্তর্জাতিক জনমত গঠনের কার্যক্রম জোরদার করা প্রয়োজন। দেশের স্বার্থ, ন্যায়বিচার ও জনগণের অধিকারকে ভবিষ্যৎ কর্মসূচির প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আব্দুল আলিম বলেন, নতুন প্রজন্ম ও আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের মানুষের আত্মত্যাগ, ন্যায়বিচারের দাবি এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যথাযথভাবে তুলে ধরতে হবে। আলম চৌধুরী প্রবাসীদের সংগঠিত উদ্যোগের মাধ্যমে দেশে একটি স্পষ্ট, ইতিবাচক ও দায়িত্বশীল বার্তা পাঠানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

কবির আহমেদ বলেন, “সবার আগে বাংলাদেশ”—এই নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ, জনগণের অধিকার এবং দেশের ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ড. শেখ মিজান বলেন, জুলাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি জনগণের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। জুলাই সনদকে বাস্তব রূপ দিতে হলে ঐক্য, জবাবদিহি এবং সুস্পষ্ট কৌশল নিয়ে এগোতে হবে। তিনি গবেষণা, নীতি বিশ্লেষণ ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য একটি শক্তিশালী IGPD থিংক ট্যাংক গঠনের প্রস্তুতি গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেন।সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ
১।জুলাইয়ের অর্জন, জুলাই সনদ বাস্তবায়ন এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষাকে ভবিষ্যৎ কার্যক্রমের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়।
২।প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সাংগঠনিক সমন্বয় এবং ধারাবাহিক কর্মসূচি জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৩।গবেষণা, নীতি বিশ্লেষণ ও আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে IGPD থিংক ট্যাংক গঠনের প্রস্তুতি এগিয়ে নেওয়ার বিষয়ে মতৈক্য হয়।
৪।বাংলাদেশের অভ্যন্তরীণ গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার, বৈষম্যহীন সুশাসন ও উন্নয়ন এগিয়ে নেওয়ার লক্ষ্যে Patriots of Bangladesh ওয়েবসাইটের মাধ্যমে কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় পরবর্তী করণীয় সম্পর্কে
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২১–২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক অবস্থানকালে সম্ভাব্য কার্যক্রম নির্ধারণের জন্য ৮ সেপ্টেম্বর ২০২৬,একটি জরুরি সভা আহ্বানের সিদ্ধান্ত হয়। সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপনের জন্য প্রস্তাবনার একটি খসড়া প্রস্তুত করে পরবর্তী সভায় উপস্থাপনের অনুরোধ জানানো হয়।

আলোচনার সমাপ্তিতে আব্দুল কাদের বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা রেখে প্রবাস থেকে ঐক্যবদ্ধ, গবেষণাভিত্তিক এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কর্মপরিকল্পনা নিয়ে কাজ অব্যাহত থাকবে। জুলাইয়ের অর্জন রক্ষা, জুলাই সনদ বাস্তবায়ন এবং “সবার আগে বাংলাদেশ”—এই নীতিই ভবিষ্যৎ কার্যক্রমের প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হবে।সভার সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

সভায় সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন,ইউএনও সম্পাদক এবিএম সালেহ উদ্দিন এবং নিউজ পোর্টাল দৈনিক কালের সংবাদের সম্পাদক সোহেল চৌধুরী প্রমুখ ।সভা শেষে সবাইকে চা-চক্রে আপ‍্যায়ন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *