শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অঙ্গান পার্টির ৩ জন সদস্য আটক। এক নারীর কানে থাকা স্বর্ণের দুল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানিয় জনগণের সহায়তায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ বুধবার ৩০ সেপ্টেম্বর বেলা ১১ টারদিকে নওগাঁ শহরের রুবীর মোড় এলাকা থেকে অঙ্গান পার্টির সদস্য ৩ জন ছিনতাইকারীকে আটক করেন।
আটককৃত ৩ জন হলেন, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকার ইউছুফ সরদারের ছেলে জামাল (৩৫), আব্দুর রবের ছেলে ফরিদ (৩৩) এবং মাইনুদ্দীনের ছেলে রবি (২৪)। পুলিশ সুত্রে জানা যায়, বুধবার ঘটনার সময় শাহানাজ আক্তার শিরিন নামে এক নারী নওগাঁ শহরের রজাকপুর এলাকা থেকে চার্জার ব্যাটারি চালিত অটো রিকসা যোগে স্টাফ কোয়ার্টার যাচ্ছিলেন। যাওয়ার পথে শহরের রুবীর মোড় এলাকায় পৌছালে আটককৃত ৩ জন ছিনতাইকারী ঐ নারীকে চাকু ধরে ভঁয় দেখিয়ে নারীর কানে থাকা ৫ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী নারীর চিৎকারে আশে পাশে থাকা লোকজন এগিয়ে আসে। এসময় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশের টিমও দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং জনগণের সহায়তায় চাকুসহ ৩ জনকে আটক পূর্বক সদর মডেল থানা হেফাজতে নেয়। তবে পুলিশ পৌছার পূর্বেই জনতা ঐ ৩ জনকে মারধর করেন। এব্যাপারে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে পুলিশকে সহযোগীতা করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় ছিনতাই মামলা দায়ের হয়েছে।