নওগাঁয় বিপুল পরিমান মাদক দ্রব্য সহ ১০ জন ব্যবসায়ী ও ৫ জন মাদক সেবি আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান জোরদার। মাত্র ২৪ ঘন্টায় পৃথক মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদক সহ ১০ জন মাদক ব্যবসায়ী ও ৫ জন মাদক সেবনকারী সর্ব মোট ১৫ জনকে গ্রেফতার সহ মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। তারই ধারাবাহীকতায় এবং জেলা পুলিশ সুপার এর নির্দেশে গত ২৪ ঘন্টায় ডিবি পুলিশ ও থানা পুলিশ নওগাঁ জেলাধীন মহাদেবপুর, পোরশা, মান্দা, পত্নীতলা ও নিয়ামতপুর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ মোট ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
এছাড়া অভিযানকালে ৫ জন মাদকাসক্ত ব্যাক্তিকে গ্রেফতার পূর্বক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেন পুলিশ। ২৪ ঘন্টায় মাদক বিরোধী পৃথক অভিযানে ডিবি পুলিশ ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ জনকে গ্রেফতার করেন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেন। মান্দা থানা পুলিশ ২৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করেন এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেন। অপরদিকে নওগাঁর পোরশা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ  ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেন। অভিযানে উদ্ধারকৃত চোলাই মদ ও তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস করেন। নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ জনকে গ্রেফতার করেন। এছাড়া নওগাঁর পত্নীতলা থানা পৃথক অভিযান চালিয়ে ৩৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দু’ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন এবং মাদক বিরোধী অভিযানকালে ৫ জন মাদকাসক্ত ব্যাক্তিকে গ্রেফতার পূর্বক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। ১০ জন মাদক ব্যবসায়ী ও ভ্রাম্যমান আদালতে সাজা প্রাপ্ত ৫ জন সর্ব মোট ১৫ জনকে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করেন পুলিশ। এব্যাপারে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা জুড়ে মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। নওগাঁ জেলাকে মাদক মুক্ত করতে মাদক বিরোধী অভিযানে পুলিশকে সহযোগীতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান জেলা পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *