নওগাঁয় ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করেছে ডিবি

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় ডিবি’র অভিযানে ১ শ’ ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন আটক। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে নওগাঁ জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। তারই ধারাবাহীকতায় গোয়েন্দা শাখা নওগাঁ ডিবি পুলিশের একটি টিম বুধবার ২৬ আগস্ট দিনগত রাতে নওগাঁর বদলগাছীতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি বাড়িতে মাদক বিক্রয় করা হচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে ডিবি’র চৌকস টিম বদলগাছী থানাধীন হলুদ বিহার গ্রামের ময়েন উদ্দিনের ছেলে সুমন হোসেন (৩৬) এর বাড়িতে রাত ১০ টারদিকে লোকজনের উপস্থিতিতে অভিযান পরিচালনাকালে এক পর্যায়ে সুমন এর দেহ তল্লাশী করে তার পড়নের প্যান্টের পকেট হতে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ সুমন ও তার দু’জন সহযোগী মোট ৩ জনকে আটক করেন ডিবি পুলিশ। আটককৃত অপর দু’জন হলেন, বদলগাছী থানাধীন কোলার পালশা গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে গোলাম মোস্তফা (২৮) ও খামার আক্কেলপুর গ্রামের মৃত শাজাহান এর ছেলে আবুল কাশেম (৪৬)। আটককৃতদের বিরুদ্ধে নওগাঁর বদলগাছী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার ২৭ আগস্ট বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *