অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

বুলবুল আহম্মেদ (বুলু), বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর বদলগাছীতে মৎস্য সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে জলাশয় থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বালুভরা  ইউনিয়নের বিভিন্ন  – এলাকার বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করেন।
পরে জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ জাল উপজেলা চত্বরে  মধ্যে  প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি উপস্থিত থেকে জাল ধ্বংসের কার্যক্রম প্রত্যক্ষ করেন।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, চায়না দুয়ারী রিং জাল ব্যবহারের ফলে মাছের পোনা থেকে শুরু করে বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। তাই জলাশয়ে এ ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক এবং বদলগাছী থানার এস,আই,মোত্তাহার সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *